কুমিল্লায় তিন দিনব্যাপী পোস্টগ্র্যাজুয়েট ডিভিএম হ্যান্ডস-অন সার্জিক্যাল ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। কুমিল্লা প্রতিনিধি।। সংবাদদাতা জানান ================কুমিল্লায় কুমিল্লা পেট চেম্বার অ্যান্ড পেট সপের আয়োজনে তিন দিনব্যাপী পোস্টগ্র্যাজুয়েট ডিভিএম হ্যান্ডস-অন সার্জিক্যাল ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকালে কুমিল্লা পেট চেম্বার অ্যান্ড পেট সপে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি ও হিস্টোলজি বিভাগের প্রফেসর ডা. মো. মেজবাহ উদ্দিন এবং উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. আরিফ হাসনাত।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ ট্রেনিং কর্মকর্তা ডা. ইসমাইল হোসেন, চট্টগ্রাম পটিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জয়িতা বসু, সদর দক্ষিণ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইমরুল হাসান রাসেল, বরুড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহি আলম।
অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি ও হিস্টোলজি বিভাগের প্রফেসর ডা. মেজবাউদ্দিন, ডেইলি অ্যান্ড পেট এনিমেল প্র্যাকটিশনার ডা. মোহাম্মদ মুনিরুল ইসলাম ভুঁইয়া, সদর দক্ষিণ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইমরুল হাসান রাসেল ও বরুড়ার ভেটেরিনারি সার্জন ডা. মুমিনুল ইসলাম।
প্রশিক্ষণের অংশ হিসেবে বরুড়া, সদর দক্ষিণ, আদর্শ সদর, বুড়িচং ও কুমিল্লার বিভিন্ন স্থানে ফিল্ড প্র্যাকটিক্যাল কার্যক্রম পরিচালিত হয় এবং মাঠপর্যায়ে সরাসরি প্রাণীর ওপর অস্ত্রোপচারের পদ্ধতি প্রদর্শন করা হয়।
তিন দিনব্যাপী ছোট ও বড় প্রাণির অস্ত্রোপচারের উপর তিন দিনব্যাপী নিবিড় স্নাতকোত্তর ডিভিএম চিকিৎসকদের হাতে-কলমে সার্জিক্যাল প্রশিক্ষণ দেয়া হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সরকারি ও বেসরকারি পর্যায়ের রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান, সরকারি ভেটেরিনারি সার্জন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষণগ্রহণকারী চিকিৎসকেরা এতে অংশগ্রহণ করেন।
আয়োজক ডা. মোহাম্মদ মুনিরুল ইসলাম ভুঁইয়া জানান, গরু, ছাগল, ভেড়া, মহিষ, কুকুর, বিড়াল ও খরগোশের বিভিন্ন সার্জিক্যাল পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে সিজারিয়ান সেকশন, পেটের অস্ত্রোপচার, পায়ের বিভিন্ন অপারেশন, প্যাটেলার ফিক্সেশন, মিডিয়াল প্যাটেলার ডেসমোটমি এবং কুকুর, বিড়াল ও খরগোশের নিউটার ও স্পে সার্জারির ব্যবহারিক দিক অন্তর্ভুক্ত ছিল।
তিনি আরও জানান, এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল সরকারি ও বেসরকারি পর্যায়ের ভেটেরিনারিয়ানদের সার্জিক্যাল জ্ঞান, দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করা। বিশেষ করে মাঠপর্যায়ে কর্মরত চিকিৎসকেরা যেন জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, প্রয়োজনীয় অস্ত্রোপচার সম্পাদন করতে পারেন এবং অসুস্থ ও আহত প্রাণির জীবন রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারেন। সংবাদ প্রকাশঃ ২৬-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=