কুমিল্লা-৬ আসনে আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে এনসিপি’র কেন্দ্রীয় নেতা নাভিদ নওরোজ শাহ্

সিটিভি নিউজ।। ‎শারদীয় দুর্গাপূজার নবমীর রাতে কুমিল্লা আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন মণ্ডপে সম্প্রীতির বার্তা নিয়ে চতুর্থ দিনের মতো পরিদর্শন কর্মসূচি পালন করেছে ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি), কুমিল্লা মহানগর, জেলা ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

‎​মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় কুমিল্লার পুলিশ লাইনস্থ মহানগর এনসিপি কার্যালয়ের সামনে থেকে এই পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় কার্যক্রম শুরু হয়। পরিদর্শনকালে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর, বারপাড়া, চৌয়ারা, পশ্চিম জোড়কানন এবং আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ও দুর্গাপুর ইউনিয়নের পূজা মণ্ডপ ঘুরে দেখেন। তারা সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও উদযাপন কমিটির সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

‎​এ সময় ধারাবাহিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক, ন্যাশনাল প্রফেশনালস্ অ্যালায়েন্সের আহ্বায়ক এবং কুমিল্লা-০৬ আসনে এনসিপির সম্ভাব্য এমপি পদপ্রার্থী নাভিদ নওরোজ শাহ্।
‎​বিভিন্ন মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাভিদ নওরোজ শাহ্ তাঁর বক্তব্যে বলেন:
‎​”গণঅভ্যুত্থানের পর থেকে অশুভ শক্তির বিদায়ে বাংলাদেশে সনাতন ধর্মের অনুসারীরা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারছে। এই দেশ বহুজাতিক ও বহুভিত্তিক সামাজিক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। আবহমান কাল ধরে এ দেশে সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে উৎসব উদযাপন করে আসছে। শারদীয় দুর্গোৎসব যেন দেশের প্রতিটি প্রান্তে অত্যন্ত শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং আনন্দময় পরিবেশে সম্পন্ন হতে পারে, সে লক্ষ্যেই আমাদের এই নিরবচ্ছিন্ন তদারকি ও শুভেচ্ছা বিনিময়। পূজার এই শুভক্ষণে দর্শনার্থী ও সাধারণ মানুষ যেন কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি বা ট্রাফিক ভোগান্তির শিকার না হন, সেজন্য প্রতিটি মণ্ডপ এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা নিশ্চিতকরণ ও সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা বজায় রাখা জরুরি। জনগণের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের সার্বিক সহযোগিতায় এনসিপির নেতা-কর্মীরা সর্বদাই মাঠে থাকবে।”

‎​উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এনসিপি মহানগর সদস্য সচিব মাসুমুল বারী কাওসার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার কাজী জায়েদ, তানভীর হোসেন ও রাশেদুল হাসান; সদর দক্ষিণ উপজেলা এনসিপির সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন মজুমদার হেলাল, দক্ষিণ জেলা ছাত্র শক্তির আহ্বায়ক নাঈম ভূঁইয়া, মহানগর ছাত্র শক্তির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, মহানগর যুব শক্তির মুখ্য সংগঠক আয়াজ হক সহ এনসিপি ও এর অঙ্গসংগঠনের জেলা ও মহানগর পর্যায়ের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ। সংবাদ প্রকাশঃ ২১-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন