মাইনুল হাসান লিহিন আহবায়ক, মাছুম বিল্লাহ সদস্য সচিব.আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কমিটি গঠন

সিটিভি নিউজ।। কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআত এর কাউন্সিল অধিবেশন সম্পন্নের লক্ষে গত ১৭ অক্টোবর ২০২৬ খ্রিঃ ছাতিপট্টিস্থ আজম খান ভবনে জেলা ষ্টিয়ারীং কমিটির সভা অনুষ্ঠিত হয়। সর্বসম্মতিক্রমে সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির উপদেষ্টা আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খান আল-মাইজভান্ডারী। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক খাদেম মোহাম্মদ ফিরোজ আল-মাইজভান্ডারী। সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম আকবরী। না’ত শরীফ পেশ করেন মোহাম্মদ আবুল হাসান বখ্শী। দাপ্তরিক কার্য সম্পাদন করেন দপ্তর সম্পাদক আলহাজ্ব শাহ মোহাম্মদ ইউনুছ গাফ্ফারী বখ্শী। সভার আলোচ্যসূচী ছিল ১) বিগত কাউন্সিলের পর থেকে অদ্যাবধী কমিটির প্রয়াত ব্যক্তিবর্গের শোক প্রস্তাব। ২) কাউন্সিল অধিবেশন সম্পর্কে আলোচনা। সভায় আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খান আল-মাইজভান্ডারী, এড. শাহ মোহাম্মদ আবদুল কাইয়ূম চিশতী, আলহাজ্ব লায়ন মোহাম্মদ মাইনুল হাসান লিহিন, মোহাম্মদ মানিক মিয়া খন্দকার আল-মাইজভান্ডারী, খাদেম মোহাম্মদ ফিরোজ আল-মাইজভান্ডারী, মোহাম্মদ এনামুল কবির মাইজভান্ডারী, রোটাঃ মোহাম্মদ আবুল বাশার, মোহাম্মদ বোরহান উদ্দিন চৌধুরী রেজভী, মোহাম্মদ রায়হান খাঁন, মোহাম্মদ আবুল হাসান বখ্শী, আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মাছুম বিল্লাহ মিয়াজী, হাফেজ মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম আকবরী, আলহাজ্ব মোহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী বাদল, এড. মোহাম্মদ দিদারুল হক চৌধুরী, মাওলানা আবু জাফর মোহাম্মদ আবদুল মান্নান, কাজী মোহাম্মদ আবুল বাশার, আলহাজ্ব শাহ মোহাম্মদ ইউনুছ গাফ্ফারী বখ্শী, মোহাম্মদ মাহবুব আলম সেলিম, মোহাম্মদ মাহবুব আলম খান শান্ত প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দপ্তর সম্পাদক বিগত কাউন্সিলের পর থেকে অদ্যাবধী কমিটির প্রয়াত ব্যক্তিবর্গের শোক প্রস্তাব উত্থাপন করেন। প্রয়াত ব্যক্তিবর্গ হলেন সর্বজনাব প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাওলানা অধ্যক্ষ মোহাম্মদ আলী হোছাইন, প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাওলানা অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন, উপদেষ্টা আলহাজ্ব শাহ ছুফি আবদুল বারী জেহাদী নক্শবন্দী মোজাদ্দেদী, আলহাজ্ব শাহ ছুফি আবদুল বারী, শাহজাদা সৈয়দ আহমদ আল মাদানী, আলহাজ্ব অধ্যক্ষ আফজল খাঁন এডভোকেট, এডভোকেট ছৈয়দ রেজাউর রহমান, ছৈয়দ কবির আহমদ, ছৈয়দ মেজবাহ উদ্দিন হিরো, আলহাজ্ব মাওলানা শাহ ছুফি মোহাম্মদ মোবারক আলী, অধ্যক্ষ মোহাম্মদ আলকাছুর রহমান, আলহাজ্ব মাওলানা অধ্যক্ষ অলি আহমদ, মোহাম্মদ আবু তাহের ভূইয়া (সাবেক চেয়ারম্যান), ছৈয়দ আবদুল বাকী, খাদেম মাহমুদুন্নবী জাহিদ, আলহাজ্ব পীরজাদা জহিরুল কাইয়ুম আবু, খাদেম মোহাম্মদ আবদুছ ছালাম বেগু মিয়া, আবদুল মতিন সরদার, আলহাজ্ব মীর জাহান আলী সরদার, মৌলভী মোহাম্মদ মমতাজ উদ্দিন মন্তু মোল্লা, হাজী মোহাম্মদ আলী হোসেন শাহপুরী, অহিদুর রহমান রেজভী, সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা অধ্যক্ষ মোহাম্মদ ফজলুর রহমান আনোয়ারী, আমোদ ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ইত্তেহাদুর রশিদ বীপু বখ্শী, সহ-সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব শাহ মোহাম্মদ মেহেদী হাসান সবুরী বখ্শী, সদস্য মোহাম্মদ নাসরুল হাসান সাট্টু (সাবেক কমিশনার), মোহাম্মদ দেলোয়ার হোসেন (সাবেক কমিশনার), হাজী মোহাম্মদ আবদুল গফুর শাহপুরী, এড. মোহাম্মদ মোতালেব হোসেন, মুক্তিযোদ্ধা হাজী নুর আহমদ, মোহাম্মদ মফিজুর রহমান (নকিবুল্লাহ শাহ দরবার শরীফ), মুক্তিযোদ্ধা আ.ন.ম অহিদুর রহমান, মোহাম্মদ অহিদুর রহমান, মোহাম্মদ ফিরোজ খাঁন, মোহাম্মদ সামসুদ্দিন চিশ্তী, মোহাম্মদ আবদুর রাজ্জাক চিশ্তী ও মোহাম্মদ গোলাম জিলানী। সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহিত হয় এবং সভা শেষে বিশেষ দোয়া করা হয়। সার্বিক আলোচনার পর সর্বসম্মতিক্রমে আলহাজ্ব লায়ন মোহাম্মদ মাইনুল হাসান লিহিনকে আহবায়ক ও আলহাজ্ব মাওলানা অধ্যক্ষ মোহাম্মদ মাছুম বিল্লাহ মিয়াজীকে সদস্য সচিব করে ১২ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যগণ হলেন আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খান আল-মাইজভান্ডারী, মোহাম্মদ রেজাউল হক আঁখী, রোটাঃ মোহাম্মদ আবুল বাশার, মোহাম্মদ মানিক মিয়া খন্দকার আল-মাইজভান্ডারী, আলহাজ্ব শাহ মোহাম্মদ ইউনুছ গাফ্ফারী বখ্শী, হাফেজ মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম আকবরী, মোহাম্মদ বোরহান উদ্দিন চৌধুরী রেজভী, মোহাম্মদ রায়হান খাঁন প্রমুখ নেতৃবৃন্দ। জেলা কমিটির সভাপতি আলহাজ্ব শাহ মোহম্মদ আবদুল ওয়াহিদ সবুরী বখ্শী, সাধারণ সম্পাদক খাদেম মোহাম্মদ ফিরোজ আল-মাইজভান্ডারী, মহানগর কমিটির সভাপতি মাওলানা আবু জাফর মোহাম্মদ আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল কবির মাইজভান্ডারী পদাধীকারবলে উক্ত সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য থাকবেন। কমিটিকে আগামী ডিসেম্বর’২৬ইং এর মধ্যে সম্মেলন ও কাউন্সিল অধিবেশন সম্পন্নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়। বার্তা প্রেরক-আলহাজ্ব শাহ মোহাম্মদ ইউনুছ গাফ্ফারী বখ্শী, দপ্তর সম্পাদক, কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আত। সংবাদ প্রকাশঃ ১৮-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=