চৌদ্দগ্রামের চিওড়ায় ধোড়করা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

সিটিভি নিউজ24 ।। মনোয়ার হোসেন, সংবাদদাতা কুমিল্লা:
কুমিল্লা চৌদ্দগ্রামের চিওড়ায় ধোড়করা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ জন
কৃতি ছাত্র-ছাত্রীদের স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে ধোড়করা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধোড়করা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার মুহাম্মদ নূরে এলাহী।

ধোড়করা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কাশেমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, চিওড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো: জালাল উদ্দিন টিপু, চিওড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী জাহাঙ্গীর হোসেন, ধোড়করা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শাহ আলম মিয়াজী।

ধোড়করা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হানিফ চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধোড়করা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইব্রাহিম খলিল, মাহমুদুল হাসান রিয়াজ,
কৃতি শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মাস্টার সোলাইমান চৌধুরী, কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, নাফিয়া রহমান, সাবরিনা চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ধোড়করা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার মুহাম্মদ নূরে এলাহী বলেন
“শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। ভালো ফলাফলের পাশাপাশি তাদেরকে সৎ, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তোমাদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে। আজকের এই সংবর্ধনা তোমাদের আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।”

তিনি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “শিক্ষার মাধ্যমে একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষার প্রতিও গুরুত্ব দিতে হবে।”

বক্তারা বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের মেধার বিকাশে সহযোগিতা করা আমাদের সামাজিক দায়িত্ব। আজ যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, তারা ভবিষ্যতে দেশ ও জাতির সম্পদে পরিণত হবে—এটাই আমাদের প্রত্যাশা। তাদের সাফল্যে আমরা আনন্দিত এবং আগামী দিনেও শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করব।”

তারা আরও বলেন, “প্রতিটি শিক্ষার্থী যেন স্বপ্ন দেখার সুযোগ পায় এবং সেই স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা পায়, সে লক্ষ্যে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

এসময় আরো উপস্থিত ছিলেন, চিওড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ লিপন কৃতি ছাত্র-ছাত্রীদের অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে, অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়।

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন