নারায়ণগঞ্জে জামিন পেয়ে আদালতে আইভী বলেন, জয়বাংলা দাবিয়ে রাখা যাবে না

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ ===========
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় আদালতে হাজির হয়ে জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতে স্বশরীরে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালতের বিচারক আবু শামীম আজাদ তার জামিন আবেদন মঞ্জুর করেন। মামলাটিতে আইভী এজাহারভুক্ত ১১ নম্বর আসামি।
এজাহার সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা তুহিন হত্যা মামলাটির নম্বর ১৯, তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৪। মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের পলাতক সাবেক এমপি শামীম ওসমানকে ১ নম্বর আসামি করা হয়েছে। এজাহারভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন পলাতক সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী (কারাগারে), নারায়ণগঞ্জ-৩ আসনের পলাতক সাবেক এমপি কায়সার হাসনাত, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমান।
মামলাটিতে এজাহারনামীয় আসামির সংখ্যা ৯৯ জন। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।
এদিকে, শুনানি শেষে আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় জয় বাংলা স্লোগান দিয়ে সেলিনা হায়াৎ আইভী বলেন, জয় বাংলা দাবিয়ে রাখা যাবে না । পরে তিনি আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।
আইভীর আইনজীবী আওলাদ হোসেন জানান, মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও মেয়র আইভীর পুনরায় জামিনের দিন ধার্য ছিল। এদিন আদালতে পুনরায় জামিনের আবেদন করা হলে বিচারক তা মঞ্জুর করেন। সংবাদ প্রকাশঃ ১৩-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=