কালীগঞ্জে গ্রাহকের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিনিধি:===============
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গাজীর বাজার ইসলামী ব্যাংক এজেন্ট শাখার ম্যানেজার মো. মাসুম বিল্লাহর বিরুদ্ধে গ্রাহকদের হিসাব থেকে টাকা আত্মসাৎ ও বিভিন্ন ধরনের জালিয়াতির অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। তারা অভিযোগের তদন্ত করে পাওনা টাকা ফেরত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে ইসলামী ব্যাংকের কালীগঞ্জ শাখার সামনে এ কর্মসূচি পালন করেন গাজীর বাজার এজেন্ট শাখার কয়েকজন ক্ষতিগ্রস্ত গ্রাহক। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল করেন।
গ্রাহকদের অভিযোগ, চলতি বছরের ১৫ জুনের আগে স্বল্পশিক্ষিত ও নিরক্ষর কয়েকজন গ্রাহকের হিসাব থেকে ফান্ড ট্রান্সফার, ভুয়া চেক, স্বাক্ষর, ফিঙ্গারপ্রিন্ট ও স্ট্যাম্প জালিয়াতির মাধ্যমে মোট ৯২ লাখ ৭১ হাজার ৫০০ টাকা সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় তারা দীর্ঘদিন ধরে টাকা ফেরতের দাবি জানিয়ে আসছেন।
গ্রাহকরা জানান, বিষয়টি সমাধানে স্থানীয়ভাবে একাধিকবার শালিশ-বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে মো. মাসুম বিল্লাহ টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন বলে দাবি তাদের। পরে স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগেও দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। দ্বিতীয় বৈঠকে অভিযোগে উল্লেখ করা টাকা পরিশোধের জন্য সময় নিয়ে ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে টাকা ফেরতের অঙ্গীকারনামায় তিনি স্বাক্ষর করেন বলে জানান গ্রাহকরা।
তাদের দাবি, নির্ধারিত ১ সেপ্টেম্বর তিনি নিজে উপস্থিত না হয়ে একজন প্রতিনিধিকে পাঠিয়ে আরও এক সপ্তাহ সময় চান। পরবর্তীতে ৮ সেপ্টেম্বর নির্ধারিত সময়েও তিনি বা তার প্রতিনিধিরা উপস্থিত হয়ে টাকা পরিশোধ করেননি।
গ্রাহকদের আরও অভিযোগ, বিষয়টি সমাধানের জন্য ব্যাংক কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত তারা প্রত্যাশিত প্রতিকার পাননি।
মানববন্ধনে বক্তারা বলেন, তাদের কষ্টার্জিত টাকা ফেরত না পাওয়া পর্যন্ত তারা বিষয়টি নিয়ে আন্দোলন চালিয়ে যাবেন। একই সঙ্গে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
তবে এসব অভিযোগের বিষয়ে মো. মাসুম বিল্লাহর বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংবাদ প্রকাশঃ ০৭-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন