কুমিল্লার ঐতিহ্যবাহী উজির দিঘী পরিণত হয়েছে স্থানীয় ময়লা-আবর্জনার কুপে:মরছে মাছ ও জলজ প্রাণী

সিটিভি নিউজ।। মোঃ বাকী অনিক সংবাদদাতা জানান=== কুমিল্লা নগরীর উজির দিঘী প্রায় ৩০০ পুরনো একটি ঐতিহাসিক জলাধার। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের পূর্বে মাত্র ১শ মিটার দূরত্বে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই দিঘীটি । কুমিল্লা জেলা পুলিশ সুপারের সরকারি বাংলো ও সার্কিট হাউজের সীমানা লাগোয়া সীমানায় এটি অবস্থিত। দিঘীটির আয়তন প্রায় ৫ একরের বেশি। দিঘীটি আনুমানিক তিনশ বছর পূর্বে ব্রিটিশ শাসনামলে বা তারও আগে তৈরি করা হয়।
কুমিল্লা সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ড ভুক্ত এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী জলাধারটি হারাতে বসেছে নিজের অস্তিত্ব। স্থানীয় মানুষদের অসচেতনতায় এবং প্রতিনিয়ত ময়লা আবর্জনা নিক্ষেপে দীঘির পানি ক্রমশই দূষিত এবং বিষাক্ত হয়ে উঠেছে। বিপর্যস্ত হচ্ছে দিঘির জলজ প্রাণীর সম্পদ। প্রতিদিনই পুকুরের চাষকৃত মাছ মরে ভেসে উঠছে। পানিতে প্রচুর বিষাক্ত গ্যাস সৃষ্টি হয়ে অক্সিজেন স্বল্পতার কারণে মাছ মারা যাচ্ছে। কুমিল্লার গুরুত্বপূর্ণ এই দিঘির চারপাশে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে অসংখ্য এপার্টমেন্ট। এসব বহুতল ভবনের সুনির্দিষ্ট কোন পয়নিষ্কাশন ব্যবস্থাপনা না থাকায় উজির দীঘিতেই তাদের পয়প্রণালীর ড্রেন সংযুক্ত করে না অতিবাহিত করা হচ্ছে। উজির দিঘির পার সংলগ্ন এলাকায় অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম উচ্চ বিদ্যালয় এর পাশে অবস্থিত ড্রেনে বহুতল ভবন থেকে নিক্ষেপ করা হয় ময়লা আবর্জনা। যাতে ক্রমাগতই দূষিত হচ্ছে এলাকার পরিবেশ। তাছাড়া রাস্তা পারাপারের সময় যানবাহন চালকরা মলমূত্র ত্যাগ করে কুলুষিত করছে উজির দিঘির পারের পরিবেশ।
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর উদ্যোগে এ অঞ্চলে ময়লা ব্যবস্থাপনার জন্য ডাস্টবিন নির্মাণ করা হলেও চারপাশের মানুষের ময়লা নিক্ষেপের প্রবণতা কমছেই না বরং বাড়ছে। ফলশ্রুতিতে পানি এবং পরিবেশিত হয়ে ক্রমাগতই বেড়ে চলেছে দূষণ জনিত রোগের প্রবণতা। তাছাড়া ক্রমবর্ধমান এ ময়লা আবর্জনার স্তুপিকরনের ফলে ভরাটের মুখে এ দিঘী। বিপুল পরিমান পলিথিন জমে আছে পুকুরটিতে।
স্থানীয় জনগণের একটাই দাবি যেন প্রশাসনের যথাযথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে উজির দিঘিকে ময়লা আবর্জনা মুক্ত করে সুন্দর নির্মল পরিবেশ দেয়া হয়। তাতেই ফিরে পাবে এ ঐতিহ্যবাহী জলাধার তার নিজস্ব সৌন্দর্য, বর্ধিত হবে তার অস্তিত্ব। সংবাদ প্রকাশঃ ০৪-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন