দুই কিলোমিটারজুড়ে উচ্ছ্বাস-উদ্দীপনা, হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। সংবাদদাতা জানান ====================
প্রিয় নেতাকে একনজর দেখা আর শুভেচ্ছা জানানোর আকাঙ্ক্ষায় সকাল থেকেই যেন জনস্রোত! কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী নিমসার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে জড়ো হন বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। আয়োজকদের দাবি, প্রায় ৩০ হাজারেরও বেশি নেতাকর্মী প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকেই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা স্ব-স্ব নেতাদের নেতৃত্বে নিমসার বাজার এলাকায় আসতে শুরু করেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতিতে মহাসড়কের পাশের পুরো এলাকা পরিণত হয় উৎসবমুখর জনসমাগমে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী সফরের উদ্দেশ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যাওয়ার সময় নিমসার এলাকায় উপস্থিত নেতাকর্মীরা তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রীও গাড়িবহর থেকে হাত নেড়ে নেতাকর্মীদের প্রতি পাল্টা শুভেচ্ছা জানান। প্রিয় নেতার এমন অভিবাদনে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও আনন্দ ছড়িয়ে পড়ে।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন জসিমের নির্দেশনায় দুই উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর সফল ও শুভ হোক—এমন প্রত্যাশা নিয়ে প্রায় এক সপ্তাহ ধরে দুই উপজেলার নেতাকর্মীদের মধ্যে চলছিল ব্যাপক প্রস্তুতি। সেই প্রস্তুতির ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালেই হাজার হাজার নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে নিমসার বাজারে সমবেত হন।
এ যেন দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় নেতাকে কাছ থেকে দেখার এক আবেগঘন মুহূর্ত। প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর নিমসার এলাকা অতিক্রম করার সময় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। হাত নেড়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তারা নানা স্লোগান ও শুভেচ্ছা বার্তায় মুখর করে তোলেন মহাসড়কের পাশের এলাকা।
এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির বাবুল, আবু নাসের মুন্সী, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান মনির, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি আমির হোসেন, সহসভাপতি শাহ আলম খোকন, ধর্মবিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম বাবুলসহ দুই উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সকাল থেকে দুপুর পর্যন্ত নিমসার বাজার এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে দীর্ঘ সময় অপেক্ষা করেও তাদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। সংবাদ প্রকাশঃ ০৩-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=