দেবীদ্বার: হত্যা ও নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ =================
কুমিল্লার দেবীদ্বারে হত্যা ও সন্ত্রাস বিরোধী নাশকতা মামলায় দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে দেবীদ্বার থানা পুলিশ।
রবিবার(২০ সেপ্টেম্বর) দুপুরে তাদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শনিবার ১৯সেপ্টেম্বর দিবাগত রাতে অভিযান চালিয়ে ভিন্ন ভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলার এলাহাবাদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোঃ আল-আমিন অভি(২৯), এবং দেবীদ্বার বরকামতা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ও একই ইউনিয়নের বাগুর গ্রামের বাবুল সরকারের ছেলে মোঃ আশরাফুল সরকার রাতুল(২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০২৪ সালের ৫ আগষ্ট আমিনুল ইসলাম সাব্বিরকে ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে আহত করা হয়, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর আমিনুল ইসলাম সাব্বির মারা যান। ওই ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় আটক আল-আমিন অভি এজহার ভূক্ত ৪৪ নং আসামী ছিলেন।
ঘটনার পর থেকে অভি পলাতক ছিল, তাছাড়া সম্প্রতি গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিলের পর মুরাদনগর থানায় দায়েরকৃত সন্ত্রাস বিরোধী মামলায় ১৯ নম্বর এজাহার নামীয় আসামিও অভি।
গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে দেবীদ্বার থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাদঘর এলাকায় ছাত্রলীগের প্লেকার্ড হাতে সরকার বিরোধী মিছিল ও নাশকতার প্রস্তুতির তদন্তে পাওয়া আসামি আশরাফুল সরকার রাতুলকে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এবিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, সাব্বির হত্যা মামলার এজাহার নামীয় আসামি ছাত্রলীগ নেতা আল-আমিন অভি ও নাশকতা মামলায় রাতুল কে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার পূর্বক কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে সাব্বির হত্যা মামলায় গ্রেপ্তার আল-আমিন অভি(২৯) এবং সন্ত্রাস বিরোধী নাশকতা মামলায় গ্রেপ্তার আশরাফুল সরকার রাতুল(২০) এর সংগৃহীত ছবি। সংবাদ প্রকাশঃ ২০-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=