আবারো সেরা প্রতিনিধি নির্বাচিত হলেন সাংবাদিক ও কবি মোহাম্মদ আককাস আলী

সিটিভি নিউজ।। নওগাঁ জেলা প্রতিনিধি : =================
আবারো সেরা প্রতিনিধি নির্বাচিত হলেন নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক ও কবি মোহাম্মদ আককাস আলী। তাঁর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং দক্ষতার মূল্যায়ন করেছেন জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পরিবার। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের অডিটোরিয়ামে জমকালোভাবে জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলনে সাংবাদিক ও কবি মোহাম্মদ আককাস আলীর হাতে
পুরস্কার তুলে দেন পত্রিকার সম্পাদক মো.সোহেল রানা। এ-সময় উপস্থিত ছিলেন, ইকরা রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম আমান,আজকের বসুন্ধরা পত্রিকার সিনিয়র চীফ রিপোর্টার সাইদুর রহমান বাবুল প্রমুখ। সাংবাদিক ও কবি মোহাম্মদ আককাস আলী জানান,জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকাটি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা,গণমাধ্যমের নীতি-নৈতিকতা,পেশাগত উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তিনি একে অপরের হিংসাত্মক,গীবত এবং চোখলাপনা মনোভাব বর্জন করে প্রকৃত সংবাদ কর্মী হিসেবে পাঠকের হৃদয়ে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
মঞ্চে তিনি তাঁর লেখা “আজকের বসুন্ধরা” কবিতাটি পাঠ করেন এবং কবিতাটি পাঠের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সংবাদ কর্মীদের মন জয় করেন। সেই সাথে আজকের বসুন্ধরা পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেল প্রাণবন্ত হয়ে ওঠে। সংবাদ প্রকাশঃ ১৯-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=