কুমিল্লায় মাদক বিরোধী অভিযানে ৫ জন আসামী গ্রেফতার ও সংক্ষিপ্ত বিচার আদালতে ৭ জনকে সাজা

সিটিভি নিউজ।। প্রেস রিলিজ কোতয়ালী মডেল থানা, কুমিল্লা===================
গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ বিকাল ১৬.৩০ ঘটিকার সময় কোতয়ালী মডেল থানাধীন কুসিক ০৩নং ওয়ার্ডস্থ পুলিশ লাইন্সের বিপরীতে ডেইলি শপের সামনে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে কোতয়ালী মডেল থানা পুলিশ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, গন্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন এলাকাবাসী সভায় উপস্থিত ছিল। মাদকের ভয়াবহতা, ক্ষতিকর প্রভাব এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ পূর্বক বক্তব্য প্রদান করেন। সমাবেশ শেষে বিকাল অনুমান ১৭.৩০ ঘটিকায় ঝাউতলা রোডে একটি মাদক বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়।
এছাড়াও কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ০৫ জন আসামী গ্রেফতার ও সংক্ষিপ্ত বিচার আদালতে ৭ জনকে সাজা ।
ইং ১৪/০৯/২৬ তারিখে কোতয়ালী মডেল থানা এলাকায় আইনশৃংখলা রক্ষা ও মাদক বিরোধী বিশেষ অভিযানপরিচালনাকালে অত্র থানাধীন পাথুরিয়াপাড়া লস্করপুকুপাড় এলাকা হইতে আসামী মোঃ জনি এর হেফাজত হইতে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং রাজগঞ্জ বাজার সংলগ্ন ইউসুফ হাই স্কুলের পাশে ১৪ তলা বিশিষ্ট রাজ্জাক টাওয়ারের নির্মাণাধীন ভবনের ৪তলার ছাদের উপর হতে ১। মোঃ সিয়াম, ২। রাকিব হাসান, ৩। মোঃ আব্দুল সামির নিহাব, ৪। মোঃ আতিকুর রহমান কাজলদের হেফাজত হইতে ৭৫ (পঁচাত্তর) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার পূর্বক তাহাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। মাদক সেবন ও বিভিন্ন অপরাধে ৭জন আসামীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে, ধৃত আসামীদের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১ম আদালত, কুমিল্লায় সোপার্দ করলে সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসামীদের দোষ স্বীকারের ভিত্তিতে আটককৃত ২ জন আসামীকে ১৫ দিন সশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা, ৩ জন আসামীকে ১ মাসের সশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা, ১ জন আসামীকে ২ মাসের সশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা, ১ জন আসামীকে মাধ্যমে ৩ মাসের সশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। আসামীকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে শাস্তির আওতায় আনায় বিভিন্ন মহলের লোকজন কোতয়ালী মডেল থানার পুলিশিং কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন। অপরাধের সাথে সাথে সাজা হয়ে যাওয়ায় সমাজে মাদকের প্রকোপ নিয়ন্ত্রনে সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা কার্যক্রমে সচেতন মহল সন্তোষ প্রকাশ করেন। সংবাদ প্রকাশঃ ১৫-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=