টেকনাফ লেদায় পুলিশ অ্যাসল্ট মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার =================কক্সবাজারের টেকনাফে পুলিশের ওপর হামলার মামলায় এজাহারনামীয় এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএনের লেদা ক্যাম্পের সদস্যরা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১টার দিকে লেদা ক্যাম্পের বি-ব্লকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি মো. ইউনুছ (২০)। তিনি বি-ব্লকের ৯৫ নম্বর শেডের বাসিন্দা। তার বাবা নাজির হোসেন ও মা আসমা খাতুন।

১৬ এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, টেকনাফ মডেল থানার মামলা নং-৬৩, তারিখ ১৫ আগস্ট ২০২৬-এর এজাহারনামীয় পলাতক আসামি ইউনুছ নিজ শেডে অবস্থান করছেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে লেদা এপিবিএন ক্যাম্পের ক্যাম্প কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মো. এম এ ফয়সালের নির্দেশে এসআই (নিরস্ত্র) শহীদ আলমের নেতৃত্বে রাতের মোবাইল ডিউটির সদস্যরা বি-ব্লকে অভিযান চালিয়ে তাকে আটক করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ইউনুছ ওই মামলার ১০ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি। মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩, ৩৩২, ৩৩৩, ১৮৬, ৩৫৩ ও ৫০৬ ধারায় অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি লেদা এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ১৪-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন