দেবীদ্বারে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পাড়ায় অভিযান: ১২ প্রতিষ্ঠানকে ৫ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি ===================
কুমিল্লার দেবীদ্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১ টি বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ও ১ টি রেস্তোরাসহ ১২ প্রতিষ্ঠানকে ৫ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে দেবীদ্বার দক্ষিন ও পৌর এলাকার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এবং একটি রেস্তোরায় ওই অভিযান পরিচালিত হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।
অভিযানকালে উপস্থিত ছিলেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. সারোয়ার আকবর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাওসার মিয়া, দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদাত ইরতিশাম এবং উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুন নাহারসহ জেলা ও প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সভাপতি মো. তাজুল ইসলাম সরকার, সাধারন সম্পাদক মো. ময়নাল হোসেন, উপজেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাগণ। এসময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. ইমাম হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিল।
নাম না প্রকাশের শর্তে এক হাসপাতাল মালিক ক্ষোভের সাথে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হাসপাতাল পরিচালনায় নিয়মাবলী আমাদের পাঠান। আজ যে সব অভিযোগে জরিমানা করেছেন, সেগুলো কখনোই জানাননি। অথচ জরিমানা করে গেছেন।
দেবীদ্বার প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সাধারন সম্পাদক মো. ময়নাল হোসেন জানান, দেবীদ্বারে ৩৯ টি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে আজ ১১ টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।
জরিমানা করা চিকিৎসাসেবা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেবীদ্বার সদর এলাকার ‘মনোয়ারা হাসপাতাল’কে ৯০ হাজার টাকা, ‘দেবীদ্বার মেডিকেল সেন্টার’কে ৪০ হাজার টাকা, ‘আব্দুল্লাহ ডায়াগনস্টিক সেন্টার’কে ৭০ হাজার টাকা, ‘মদিনা ডায়াগনস্টিক সেন্টার’কে ৮০ হাজার টাকা, ‘মেডিনোভা হাসপাতাল’কে ৫ হাজার টাকা, এ্যাপলো হাসপাতাল’কে ৮০ হাজার টাকা, আলিফ ডায়াগনস্টিক সেন্টার’কে ৪০ হাজার টাকা, ‘দি গোমতী মেডিক্যাল সেন্টার’কে ৪৫ হাজার টাকা, (অভিযানের সংবাদে ‘ডক্টরস ল্যাব’ বন্ধ করে পালিয়ে যাওয়ার কারনে ওই প্রতিষ্ঠানে বিষয়টি অমিমাংশিত রয়েছে।) ও দেবীদ্বার দক্ষিন এলাকার বাগুর ‘মা- মনি মেডিক্যাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’কে ২০ হাজার টাকা, ‘চান্দিনা মেডিনোভা হাসপাতাল’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও কয়লা রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন জানান, জনস্বার্থে আমাদের এ অভিযান। আজকের এ অভিযান নিয়মিত অভিযানেরই একটি অংশ। অভিযানে যে সব অসংগতি পেয়েছি সেগুলোর মধ্যে চিকিৎসাসেবা প্রতিষ্ঠানগুলোতে সরকারি নির্ধারিত ফি-এর অতিরিক্ত ফি আদায় করা, ওটি রুমে কাঠের তৈরি ফার্নিচার ও দরজা ব্যবহার, ল্যাবে এসি ব্যবহার না করা, ফ্রিজে তাপমাত্রা মাপার যন্ত্র না থাকা, মেয়াদোত্তীর্ণ যন্ত্রপাতি ব্যবহার, ফ্রিজে নিয়মনীতি বহির্ভূতভাবে ওষুধ রাখা এবং সি ক্যাটাগরির হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো বি-ক্যাটাগরির নিয়মবহির্ভূতভাবে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করাসহ নানা অনিয়ম ও অব্যবস্থাপনার প্রমাণ পাওয়া যায়।
তিনি আরো জানান, এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ও ৫২ ধারা মোতাবেক প্রতিষ্ঠানগুলোকে আর্থিক জরিমানা করা হয়। তিনি সকল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিককে সতর্ক করে বলেন, জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ১৪-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=