বিএনপির ইতিহাস হচ্ছে ন্যায়ের পক্ষে অঙ্গীকার রক্ষার পক্ষে, সকল মুনাফিকির বিরুদ্ধে-চৌদ্দগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা:সংবাদদাতা জানান ============
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত দলটি ইসলামের আদর্শ মানববতার সেবায় নেই অভিযোগ করে রিজভী বলেন- জামায়াতে ইসলামী রাজনৈতি লাভের জন্য বার বার জনগণের সাথে মুনাফিকি করছে। সন্ত্রাসের মাধ্যমে মানুষের মনে ভয় ঢুকিয়ে দিয়ে, রাজনৈতিক ফায়দা লুটার চেস্টা করছে বলে মন্তব্য করেন। বিএনপির ইতিহাস হচ্ছে ন্যায়ের পক্ষে অঙ্গীকার রক্ষার পক্ষে সকল মুনাফিকির বিরুদ্ধে।

বিকেলে (১৩ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি আয়োজিত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জামাত-শিবির কর্তৃক দেয়া অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থদের নবমির্মিত বাড়ি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি জামায়াতকে উদ্দেশ্য করে বলেন-আওয়ামীলীগ আর জামায়াত এক সাথে রাজনীতি করে। ৫আগষ্টের ববর্রতার পর তারাই বলে আমরা আওয়ামীলীগকে মাফ করে দিবো। জামায়াতের রাজনীতির ইতিহাস হলো ববর্বরদের সাথে গণতন্ত্র বিনাসকারিদের সাথে।

বিএনপির চেয়ারম্যান আমরা বিএনপি পরিবার এর প্রধান পৃষ্টপোষক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুমিল্লা চৌদ্দগ্রামের সোনাপুর গ্রামে জামাত-শিবির কর্তৃক দেওয়া অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থ অসহায় ভুক্তভোগি ৫পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিক ভাবে নব-নির্মিত নতুন বাড়ির চাবি হস্তান্তর করেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

কুমিল্লা জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও চৌদ্দগ্রাম বিএনপির সভাপতি কামরুল হুদা উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন। আরও উপস্থিত ছিলেন নরসিংদি-০৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, আলহাজ্ব রাশেদা বেগম হীরা এমপি, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম সহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সংবাদ প্রকাশঃ ১৩-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন