মার্কস অলরাউন্ডারে সেরা পাঁচে কুমিল্লার পরম্পরায়ের রাধিকা সাহা

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিবেদক ================
দেশব্যাপী প্রতিভা অন্বেষণমূলক প্রতিযোগিতা ‘মার্কস অলরাউন্ডার’-এর চূড়ান্ত বাছাইয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন কুমিল্লার পরম্পরায়ের অনলাইন আবৃত্তি শিক্ষার্থী রাধিকা সাহা। এর ফলে প্রতিযোগিতার টেলিভিশন রাউন্ডে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন তিনি।
সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেওয়া প্রতিযোগীদের কয়েক ধাপের প্রতিযোগিতা ও মূল্যায়নের পর চূড়ান্ত পর্বের জন্য পাঁচজনকে নির্বাচিত করা হয়। এই তালিকায় জায়গা করে নিয়ে কুমিল্লার সাংস্কৃতিক অঙ্গনে আলোচনায় এসেছেন রাধিকা।
পরম্পরায়ের অনলাইন আবৃত্তি কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়ে নিয়মিত আবৃত্তিচর্চা করছেন রাধিকা সাহা। আবৃত্তির পাশাপাশি তাঁর উপস্থাপন দক্ষতা ও আত্মবিশ্বাসও প্রতিযোগিতায় সাফল্য অর্জনে ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্টরা জানান।
রাধিকার এই অর্জনে আনন্দ প্রকাশ করেছেন পরম্পরায়ের শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁদের প্রত্যাশা, টেলিভিশন রাউন্ডেও নিজের মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবেন তিনি।
পরম্পরায়ের সংশ্লিষ্টরা বলেন, নিয়মিত অনুশীলন, মেধা, উপস্থাপনা দক্ষতা ও আত্মবিশ্বাসের সমন্বয়ে রাধিকার এই সাফল্য এসেছে। টেলিভিশন রাউন্ডে তাঁর জন্য সবার শুভকামনা রয়েছে।
এ বিষয়ে রাধিকা সাহা বলেন, মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় সেরা পাঁচে জায়গা করে নিতে পেরে আমি খুবই আনন্দিত ও গর্বিত। এই অর্জনের পেছনে আমার পরিবার, শিক্ষক এবং পরম্পরায়ের সবার সহযোগিতা ও অনুপ্রেরণা রয়েছে। আগামী টিভি রাউন্ডে নিজের সর্বোচ্চটা দিয়ে ভালো করার চেষ্টা করব। সবার দোয়া ও শুভকামনা চাই।

ছবিঃ সেরা পাঁচে কুমিল্লার পরম্পরায়ের রাধিকা সাহা। সংবাদ প্রকাশঃ ১৩-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন