মুরাদনগরে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে ১০ ইউপি সদস্যের মানববন্ধন

সিটিভি নিউজ।। এন এ মুরাদ, কুমিল্লা। সংবাদদাতা জানান ============
কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিনের বিরুদ্ধে করা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন ইউনিয়ন পরিষদের ১০ জন সদস্যসহ স্থানীয় এলাকাবাসী।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় দারোরা ইউনিয়নের কাজিয়াতল হাসান মার্কেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন গ্রামের স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, চেয়ারম্যান কামাল উদ্দিনের বিরুদ্ধে ১৪টি প্রকল্পের কাজ বাস্তবায়ন না করে অর্থ আত্মসাতের যে অভিযোগ করা হয়েছে, তা মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তাঁদের দাবি, বিভিন্ন অর্থবছরের প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা হয়েছে। চেয়ারম্যানের বিরুদ্ধে তাঁদের কোনো অভিযোগ নেই।
ইউপি সদস্যরা বলেন, চেয়ারম্যান কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক ও জনসেবামূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন। তাঁর জনপ্রিয়তা ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই অভিযোগকারী ইউপি সদস্য রমিজ উদ্দিন এমন অভিযোগ করেছেন বলে তাঁরা দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য দেন ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবির হোসেন, ২ নম্বর ওয়ার্ডের বিমলচন্দ্র কর, ৪ নম্বর ওয়ার্ডের মনিরুজ্জামান সোহেল, ৬ নম্বর ওয়ার্ডের মকবুল হোসেন, ৫ নম্বর ওয়ার্ডের মো. আলাউদ্দিন, ৭ নম্বর ওয়ার্ডের মিজানুর রহমান এবং সংরক্ষিত নারী ইউপি সদস্য আয়েশা আক্তার ও রুজিনা আক্তারসহ অন্যরা।
বক্তারা অভিযোগকারী রমিজ উদ্দিনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগ করার দাবি করেন এবং প্রকল্পগুলোর বাস্তবায়ন নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে প্রকৃত তথ্য যাচাইয়ের আহ্বান জানান।
এছাড়াও মানববন্ধনে বক্তব্য দেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) কুমিল্লা উত্তরের সভাপতি জহিরুল ইসলাম, আনোয়ার হোসেন মাস্টার, কাজিয়াতল দারুল কোরআন মাদ্রাসার প্রিন্সিপাল মো. ওমর ফারুক, সমাজসেবক শাফায়েত হোসেন, দারোরা ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপির সদস্য দেলোয়ার হোসেন, ফেরদৌস হোসেন, মোখলেসুর রহমান এবং অটোরিকশা চালক আলী আকবরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, দারোরা ইউনিয়ন পরিষদের সদস্য রমিজ উদ্দিন চেয়ারম্যান কামাল উদ্দিনের বিরুদ্ধে ১৪টি প্রকল্পের কাজ বাস্তবায়ন না করে অর্থ আত্মসাতের অভিযোগ করেন। ওই অভিযোগের প্রতিবাদ এবং প্রকল্পগুলোর বিষয়ে প্রকৃত তথ্য জনসম্মুখে তুলে ধরার দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
সংবাদ প্রকাশঃ ১২-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=