মহাসড়কে যানজট চুরি ডাকাতি, অপরাধনিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের পর্যালোচনা সভা অনুষ্ঠিত:

সিটিভি নিউজ।। খন্দকার দেলোয়ার হোসেন বিশেষ প্রতিনিধি ঃ ==============
১০ সেপ্টেম্বর ২০২৬ হাইওয়ে পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি ফারুক আহমেদের সভাপতিত্বে সকাল ১১টায়
হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন) ও অতিরিক্ত দায়িত্বে অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) মুনতাসিরুল ইসলাম, পিপিএম-এর সঞ্চালনায় জুলাই-আগস্ট ২০২৬ এবং আগস্ট ২০২৫-এর খাতওয়ারী ট্রাফিক অপরাধের তুলনামূলক প্রতিবেদন উপস্থাপন করা হয়।
সভায় জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মহাসড়কে জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণ, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, চুরি ডাকাতি , অপরাধ দমন, যানজট নিরসন এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় হাইওয়ে পুলিশের সদস্যদের সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। মহাসড়কে ডাকাতি, ছিনতাইসহ অপরাধ দমন, যানজট নিয়ন্ত্রণ, যানবাহনের নিরাপদ চলাচল এবং দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়।
সভায় হাইওয়ে পুলিশের সকল ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, মহাসড়কের হাইওয়ে সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিদের সাথে হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ ফারুক আহমেদ ভার্চুয়ালি দিকনির্দেশনা প্রদান করেন।
সংবাদ প্রকাশঃ ১১-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন