কবি আজিম উল্যাহ হানিফের জন্মদিন নাঙ্গলকোটে পালিত

সিটিভি নিউজ।। প্রেস বিজ্ঞপ্তি: ==========কুমিল্লার নাঙ্গলকোট রেলস্টেশন রোডের নাঙ্গলকোট সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে কবি আজিম উল্যাহ হানিফের জন্মদিন উপলক্ষে কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।
৭ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় প্রতিবিম্ব সাহিত্য পরিষদ কুমিল্লা জেলা শাখার উদ্যােগে কবি গিয়াস উদ্দিন ফারুকীর প্রাণবন্ত উপস্থাপনায় শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন কবি অশ্রু শাহ আলম। জন্মদিন উপলক্ষে নিবেদিত কবিতা পাঠে অংশ নেন, বিশিষ্ট কবি জাকারিয়া আহমেদ, কবি আফজাল হোসাইন মিয়াজী, হুমায়ুন কবির আজাদ, রিয়াজ উদ্দিন তানভীর, তোহা হাছান ভূইয়া স্বাধীন, এম শাখাওয়াত হোসেন, অশ্রু শাহ আলম।
সভাপতিত্ব করেন ঝিকটিয়া ইছহাক মজুমদার আদর্শ বালিকা উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক এবং প্রতিবিম্ব সাহিত্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান। কবি আজিম উল্যাহ হানিফের জন্মদিনে উপহার হিসেবে কবি জাকারিয়া আহমেদ’র লেখা ‘ছায়াবৃত্ত’ গ্রন্থ তুলে দেন।
সংবাদ প্রকাশঃ ১০-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন