কালীগঞ্জে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ১৯৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ৭৬ জন ট্যালেন্টপুল, ১১৭ জন সাধারণ বৃত্তি অর্জন

সিটিভি নিউজ।। মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি :===========
ঝিনাইদহের কালীগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত ১৯৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এইচ. এম. রোকনুজ্জামান। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রেজওয়ানা নাহিদ বলেন, প্রাথমিক শিক্ষাই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবনের ভিত্তি তৈরি করে। আজ যারা বৃত্তি পেয়েছে, তারা নিজেদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছে। এই অর্জন শুধু তাদের জন্য নয়, তাদের পরিবার, শিক্ষক এবং পুরো উপজেলার জন্য গর্বের বিষয়।
তিনি শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। একই সঙ্গেশিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষক ও অভিভাবকদের আরও আন্তরিক হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এইচ. এম. রোকনুজ্জামান বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কালীগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের এ সাফল্য অত্যন্ত আনন্দ ও গৌরবের। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে প্রাথমিক শিক্ষা বিভাগ সবসময় পাশে থাকবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্য অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, বৃত্তিপ্রাপ্ত ১৯৩ জন শিক্ষার্থীর মধ্যে ৭৬ জন ট্যালেন্টপুল এবং ১১৭ জন সাধারণ বৃত্তি অর্জন করেছে।
পরে ইউএনও রেজওয়ানা নাহিদসহ অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। ক্রেস্ট ও সার্টিফিকেট হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে। সংবাদ প্রকাশঃ ০৩-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন