ব্রাহ্মণপাড়া শিদলাইয়ে মাদক সেবনের দায়ে এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

সিটিভি নিউজ।। রিপোর্টার।। =====================
‎কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের অপরাধে মো. মাহবুব (৪৫) নামের এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ​গত মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপ-পরিদর্শক এএসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত একটি অভিযানে তাকে আটক করা হয়। পরে আটককৃত ব্যক্তিকে ব্রাহ্মণপাড়া উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুন্নী ইসলামের আদালতে হাজির করা হয়। ​আদালত আসামির বিরুদ্ধে আনীত মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১শত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। দণ্ডপ্রাপ্ত মো. মাহবুব ব্রাহ্মণপাড়া উপজেলার বেড়াখলা গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে। ​মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সংবাদ প্রকাশঃ ০৩-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন