কুমিল্লা প্রেসক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত: আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। কুমিল্লা প্রতিনিধি: ===========
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কুমিল্লা প্রেসক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি সাদিক হোসেন মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য মনির হোসেন। অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ওমর ফারুকী তাপস।
অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর জীবন, আদর্শ ও সুন্নাহর ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন আবুল হাসনাত বাবুল, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো: রফিকুল ইসলাম, সিনিয়র সদস্য মোহাম্মদ শহিদুল্লাহ মিয়াজি এবং যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন আকাঈদ। বক্তারা মহানবী (সা:)-এর দেখানো শান্তি, সম্প্রীতি ও মানবতার পথ অনুসরণের আহ্বান জানান।
উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সিনিয়র সদস্য মো: সহিদ উল্লাহ, জসিম উদ্দিন কনক, নির্বাহী সদস্য মোবারক হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এন কে রিপন এবং নির্বাহী সদস্য খোকন চৌধুরী।
এছাড়াও গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ কণ্ঠের কুমিল্লা ব্যুরো প্রধান আলমগীর হোসেন আলম, জিটিভি কুমিল্লার প্রতিনিধি মহিউদ্দিন,বাংলাদেশ বেতার কুমিল্লা প্রতিনিধি আবু সুফিয়ান,সাংবাদিক সালাউদ্দিন সুমন,কিবরিয়া কিরন, আলাউদ্দিন, ইয়াসিন এবং আশিক হোসেনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শেষে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন বুড়িচং মাধবপুর দরবার শরীফের পীর ও কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সহ-সভাপতি মাওলানা ডা. এম. এ কাদের খাঁন। দোয়ায় দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর সুখ, শান্তি এবং সাংবাদিকদের সমৃদ্ধি কামনা করা হয়। সংবাদ প্রকাশঃ ২৮-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=