রেলওয়ের মনোগ্রাম ব্যবহার করে ভূয়া একাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার

সিটিভি নিউজ।। খন্দকার দেলোয়ার হোসেন বিশেষ প্রতিনিধি ঃ ================
বাংলাদেশ রেলওয়ের নাম বা বিভিন্ন ট্রেনের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও অপতথ্য প্রচারের বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ রেলওয়ে।
সম্প্রতি জারি করা এক অফিস আদেশে বলা হয়েছে, ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ রেলওয়ের নামে কিংবা রেলওয়ের নামের আংশিক ব্যবহার করে একাধিক অ্যাকাউন্ট পরিচালিত হচ্ছে। এসব অ্যাকাউন্টের অনেকগুলোর প্রকৃত পরিচয় গোপন করে ছদ্মনামে পরিচালনার অভিযোগ রয়েছে। এমনকি বিদেশ থেকেও বাংলাদেশ রেলওয়ের সঙ্গে নামের মিল রেখে অ্যাকাউন্ট খুলে রেলওয়ে সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রচারের বিষয়টি নজরে এসেছে।
অফিস আদেশে বলা হয়, এসব সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রকাশিত দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন তথ্যের কারণে বাংলাদেশ রেলওয়ে সম্পর্কে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ রেলওয়েতে কর্মরত কিছু কর্মকর্তা-কর্মচারীকেও এসব তথ্য শেয়ার, কমেন্ট এবং সংশ্লিষ্ট ভুয়া অ্যাকাউন্টের সদস্য হতে দেখা যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।
এ অবস্থায় বাংলাদেশ রেলওয়ের নামে বা নামের আংশিক ব্যবহার করে পরিচালিত ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে অপতথ্য ও ভিত্তিহীন খবর প্রচার থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এসব ভিত্তিহীন খবর শেয়ার বা কমেন্ট করে মতামত প্রকাশ এবং ভুয়া অ্যাকাউন্টের সদস্য না হওয়ার জন্য বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ রেলওয়ে একটি পরিপূর্ণ সরকারি প্রতিষ্ঠান এবং এখানে কর্মরত সবাইকে সরকারি বিধি-বিধান মেনে চলতে হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পোস্ট, গুজব বা অপতথ্য ছড়ানোর ক্ষেত্রে প্রচলিত সাইবার আইন অনুযায়ী অপরাধের ধরন ও তীব্রতার ভিত্তিতে শাস্তির বিধান রয়েছে বলেও সতর্ক করা হয়েছে।
মহাপরিচালক মহোদয়ের সদয় অনুমোদনক্রমে জারি করা অফিস আদেশটিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান
বাংলাদেশ রেলওয়ের নাম বা বিভিন্ন ট্রেনের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও অপতথ্য প্রচারের বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ রেলওয়ে।
সম্প্রতি জারি করা এক অফিস আদেশে বলা হয়েছে, ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ রেলওয়ের নামে কিংবা রেলওয়ের নামের আংশিক ব্যবহার করে একাধিক অ্যাকাউন্ট পরিচালিত হচ্ছে। এসব অ্যাকাউন্টের অনেকগুলোর প্রকৃত পরিচয় গোপন করে ছদ্মনামে পরিচালনার অভিযোগ রয়েছে। এমনকি বিদেশ থেকেও বাংলাদেশ রেলওয়ের সঙ্গে নামের মিল রেখে অ্যাকাউন্ট খুলে রেলওয়ে সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রচারের বিষয়টি নজরে এসেছে।
অফিস আদেশে বলা হয়, এসব সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রকাশিত দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন তথ্যের কারণে বাংলাদেশ রেলওয়ে সম্পর্কে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ রেলওয়েতে কর্মরত কিছু কর্মকর্তা-কর্মচারীকেও এসব তথ্য শেয়ার, কমেন্ট এবং সংশ্লিষ্ট ভুয়া অ্যাকাউন্টের সদস্য হতে দেখা যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।
এ অবস্থায় বাংলাদেশ রেলওয়ের নামে বা নামের আংশিক ব্যবহার করে পরিচালিত ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে অপতথ্য ও ভিত্তিহীন খবর প্রচার থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এসব ভিত্তিহীন খবর শেয়ার বা কমেন্ট করে মতামত প্রকাশ এবং ভুয়া অ্যাকাউন্টের সদস্য না হওয়ার জন্য বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ রেলওয়ে একটি পরিপূর্ণ সরকারি প্রতিষ্ঠান এবং এখানে কর্মরত সবাইকে সরকারি বিধি-বিধান মেনে চলতে হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পোস্ট, গুজব বা অপতথ্য ছড়ানোর ক্ষেত্রে প্রচলিত সাইবার আইন অনুযায়ী অপরাধের ধরন ও তীব্রতার ভিত্তিতে শাস্তির বিধান রয়েছে বলেও সতর্ক করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ২৫-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=