দেবীদ্বারঃ এলাকা জুড়ে দূর্গন্ধ; পরিত‍্যাক্ত বাড়ির ঘরে মিলল ফাঁস দেয়া যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ ===================
কুমিল্লার দেবীদ্বারে একটি পরিত্যক্ত বাড়ির ঘরের তীরে গলায় ফাঁস দিয়ে ঝুলছিল যুবকের গলিত লাশ। পথচারীরা গন্ধ পেয়ে বেড়ার ফাঁক দিয়ে ফাঁস দেয়া যুবকের অর্ধগলিত লাশ দেখে পুলিশকে খবর দেয়।

ঘটনাটি ঘটে শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার ধামতী গ্রামের পশ্চিমপাড়া আবু তাহেরের বাড়িতে। সংবাদ পেয়ে দেবীদ্বার সার্কেলের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীন ও দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ইমাম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শনিবার রাত সাড়ে ৯টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত যুবক ইউছুফ আলী (৩২) কুমিল্লার বরুড়া উপজেলার রামমন ইউনিয়নের কাপালনগর গ্রামের আয়েত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, দির্ঘদিন যাবৎ এ এলাকায় ইউছুফ আলী অটো চালক হিসেবেই আমরা দেখেছি। সে প্রায় ৭/৮ মাস এ এলাকায় মাছের ব‍্যবসা করেছেন। নেশার জগতে চরমভাবে ঝুঁকে পড়ায় পারিবারিক কলহ দেখা দেয়। গত ১৫ দিন আগে নেশা করে ঘরে ঢুকে তার স্ত্রীকে বেধরক মারধর করলে তার স্ত্রী দুই শিশুপুত্রকে নিয়ে বাবার বাড়িতে চলে যায়া । আজ বিকেলে পঁচা গন্ধে অতিষ্ঠ অজ্ঞাত দুই পথচারী টিনের বেড়ার ফাঁক দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলে থাকতে দেখে স্থানীয়দের জানান।

১০ নং গুনাইঘর দক্ষিন ইউপি সদস‍্য বিউটি আক্তার জানান, নিহতের স্ত্রী পান্না আক্তার ২০২০ সাল থেকে কুমিল্লা ইপিজেডে চাকরি করত, অটো চালক ইউছুফ তাকে দেখে পছন্দ করে। প্রায় এক বছর বিরক্তের পর তার সাথে বিয়েতে রাজী হয়। ২০২১ সালে বিয়ে হয়। তার দুই ছেলে ইউনুছ(৫) ও কাউছার (২) গর্ভে ৪ মাসের আরো একটি সন্তান আছে। সে তার স্বামীকে নিয়ে ভাড়া বাসায় থেকে এলাকার বাহিরে যেয়ে ভিক্ষা করে সংসার চালাত, মেয়েটি ভালো পরিবারের সন্তান তাই আমরাও গোপনে সাহায্য সহায়তা করতাম। তার স্বামী নেশাগ্রস্ত ছিল। প্রতিদিনই নেশা করে মারধর করত, তারপরও সে স্বামী ভক্ত ছিল।

ওই পরিত‍্যাক্ত বাড়ির মালিক আবু তাহের জানান, আমি দেবীদ্বার সদরে ‘লিপি ২২ ক‍্যারট জুয়েলার’র দোকানে ম‍্যানেজার পদে চাকরি করার সুবাদে দেবীদ্বার সদরে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতাম। আমার বাড়িটি পরিত্যক্ত থাকায় পাশের বাড়ির মৃত কুদ্দুস মিয়ার স্ত্রীর অনুরোধে ইউছুফ আলীকে একটি ঘরে থাকার সুযোগ দেই। আমার বাড়িটি দেখভালের দায়িত্বও তাকে দেই। আজ সন্ধ‍্যায় এ দূর্টনার সংবাদ পেয়ে বাড়িতে আসি।

ধামতী বাজারের সিএনজি, অটো রিক্সার গ‍্যারেজ মালিক মোশাররফ হোসেন জানান, প্রায় ৩ বছর ধরে ইউছুফ আলী এ এলাকায় থাকেন। আবু তাহেরের বাড়িতে থাকার আগে আসাদের বাড়িতে, মধুর বাড়িতে, মতিন সরকারের বাড়িতে ভাড়ায় ছিলেন। এ সময় তার থেকে অটো ভাড়া নিয়ে অটো চালিয়ে সংসার চালাতেন।

নিহত ইউছুফ আলী ২০২১ সালে দেবীদ্বার উপজেলার সোতপুকুরিয়া গ্রামের আমজাদ আলী সরকার বাড়ির রফিকুল ইসলাম সরকারের মেয়ে পান্না আক্তার(২৫) কে বিয়ে করে শ্বশুরবাড়িতে থাকতেন।

নিহতের স্ত্রী পান্না আক্তার(২৫) বুক তাপড়ে বলেন, সে মাদকাসক্ত ছিল, ঘরে এসে আমাকে বেধরক মারধর করত, আমার বাবা ভাই বোনেরা তার এ আচরণ পছন্দ করতনা। প্রায় ৩ বছর ধরে ধামতী গ্রামে ভাড়া বাড়িতে থাকতাম। আমার স্বামীর আয় নেশায় উড়িয়ে দিত। সংসার চালাতে আমি আমার ২ ছেলেকে নিয়ে দূর এলাকায় ভিক্ষাবৃত্তি করতাম। বর্তমান বাসায় প্রায় ৩ মাস আগে উঠি। এখানে আমার স্বামী দলবল নিয়ে মদ, গাঁজা, ইয়াবা সেবন করত, বাঁধা দিলে অমানবিক ভাবে মারত, আমি সব সহ‍্যকরে আমি আমার জীবনের সর্বোচ্চ চেষ্টা করে স্বামীকে আগলে রাখার চেষ্টা করেছি। আমার চাকরি জীবনের সমস্ত উপার্জন তাকে ব‍্যবসা করতে দিয়েছি। আমার বাবা ভাই বোনদের কাছ থেকেও ব‍্যবসার জন‍্য টাকা দিয়েছি। সবই নেশার পেছনে শেষ করেছে। গত ১৫ দিন পূর্বে নেশার কারনে আমার বাবার বাড়িতে চলে আসি, মোবাইলও ভেঙ্গে ফেলেছে, এ ক’দিন সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম, আজ সন্ধ‍্যায় শুনতে পাই আমার স্বামী ৩/৪ দিন আগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার পঁচা লাশের গন্ধে তালাবন্দি ঘরে তাকে পায়। আমি এখন এ অবুঝ দুই শিশু এবং গর্ভের ৪ মাসের সন্তান নিয়ে কিভাবে বাঁচব।

দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, নিহত ইউছুফ নেশাগ্রস্ত ছিল, নেশার কারণে পারিবারিক বিরোধ ছিল। কি কারণে আত্মহত্যা করেছে তা তদন্তের আগে বলতে পারছিনা, তবে অর্ধগলিত লাশ দেখে মনে হচ্ছে ৩/৪ দিন আগে নির্জনে বাড়ির ঘরের তীরের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে।
ছবির ক‍্যাপশনঃ দেবীদ্বারে পরিত‍্যাক্ত বাড়ির ঘরে মিলল ফাঁস দেয়া যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ; লাশ দেখতে স্থানীদের ভীড়। সন্তান কোলে স্ত্রীর আহাজারি। সংবাদ প্রকাশঃ ২৩-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন