কাজী নাহিদ জাতীয় পার্টি (কাজী জাফর)-এর মহাসচিব নিযুক্ত

সিটিভি নিউজ।। স্টাফ রিপোর্টার: ================
বিএনপির নেতৃত্বাধীন জোটের অন্যতম শরিক জাতীয় পার্টি (কাজী জাফর)-এর মহাসচিব হিসেবে দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী মোঃ নাহিদকে নিযুক্ত করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকালে রাজধানীর খিলগাঁওয়ে জাতীয় পার্টি (কাজী জাফর)-এর অস্থায়ী কার্যালয়ে দলের কেন্দ্রীয় কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
জাতীয় পার্টি (কাজী জাফর)-এর চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মাওলানা রুহুল আমিন, আলহাজ্ব সেলিম মাস্টার, ব্যারিস্টার জুবায়ের হায়দার, কামরুল হুদা, যুগ্ম মহাসচিব এ. এস. এম. শামীম ও কাজী মোহাম্মদ নজরুল, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি গাজী ওমর ফারুক, জাতীয় যুব সংহতির আহ্বায়ক নিজামুদ্দিন সরকার, এ.কে.এম. মাইনুল হক, জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ ও সদস্য সচিব মেহেদী হাসানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। এরই ধারাবাহিকতায় কাজী মোঃ নাহিদকে মহাসচিব এবং আহসান হাবীব লিংকন ও নওয়াব আলী আব্বাস খানকে কো-চেয়ারম্যান করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
দলের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ প্রকাশঃ ২২-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=