ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শনকরেন- ডিআইজি

সিটিভি নিউজ।। খন্দকার দেলোয়ার হোসেন বিশেষ প্রতিনিধি ঃ
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম ১৮ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শন করেন।
ডিআইজিপ্রধান অতিথি হিসেবে মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ করেন। এ সময় তিনি প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সের শারীরিক সক্ষমতা, ফিটনেস, শৃঙ্খলা ও টার্ন-আউট পরিদর্শন করেন এবং মানসম্মত পারফরম্যান্সের ভিত্তিতে জিএস (Good Service) মার্ক প্রদান করেন।
তিনি পুলিশ সদস্যদের শৃঙ্খলা, দায়িত্ববোধ, শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে পিটি প্যারেডের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে দায়িত্ব পালনে সর্বোচ্চ প্রস্তুতি, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে ডিআইজি মহোদয় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অস্ত্রাগার পরিদর্শন করেন এবং অস্ত্র ও সরঞ্জামের যথাযথ সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ১৯-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন