উখিয়ায় অপহৃত দুই মাদ্রাসাছাত্র এক মাস পর উদ্ধার, মুক্তিপণ দিতে হয়নি

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ====================কক্সবাজারের উখিয়ায় অপহরণের শিকার দুই মাদ্রাসাছাত্রকে প্রায় এক মাস পর বিনা মুক্তিপণে উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ। এ ঘটনায় জড়িত অপহরণকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধার হওয়া দুই শিক্ষার্থী হলো উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলমের ছেলে শহীদুল (১৩) ও শফিকুল (১১)। তারা থাইংখালী দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, গত ১০ জুলাই ২০২৬ অজ্ঞাত পরিচয়ের অপহরণকারীরা দুই শিশুকে অপহরণ করে। এরপর থেকে তাদের উদ্ধারে উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে আসছিল।
অবশেষে মঙ্গলবার (১১ আগস্ট) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে দুই শিশুকে নিরাপদে উদ্ধার করা হয়। প্রাথমিক তথ্যমতে, তাদের মুক্তির জন্য কোনো মুক্তিপণ পরিশোধ করতে হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, অপহরণের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। সংবাদ প্রকাশঃ ১২-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=