উখিয়ায় নদীপথে ৪০ হাজার ইয়াবাসহ আটক ১

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ================কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার সীমান্ত দিয়ে নদীপথে পাচারের সময় ৪০ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৭ আগস্ট) রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীনস্থ পালংখালী বিওপির বিশেষ অভিযানে উলুবনিয়া কামালের ঘের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক।

আটক ব্যক্তি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী গ্রামের সৈয়দ আমিনের ছেলে মেহেদী হাসান জুনায়েদ (২৭)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল উলুবনিয়া কামালের ঘের এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে ৯টার দিকে মিয়ানমারের দিক থেকে ব্যাগ হাতে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে তাকে চ্যালেঞ্জ করা হলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।

তল্লাশিতে তার বহন করা ব্যাগ থেকে খাকি রঙের প্যাকেটের ভেতর রাখা চার কার্টনে মোট ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন।

বিজিবি জানিয়েছে, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ০৮-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন