মহাদেবপুরে প্রতিপক্ষের জমির ধানের চারা নষ্ট করার অভিযোগে সংবাদ সম্মেলন

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী : সংবাদদাতা জানান ==========নওগাঁর মহাদেবপুরে এক ইউনিয়ন বিএনপি নেতার মদদে মারপিট ও প্রতিপক্ষের জমিতে রোপণ করা ধানের চারা নষ্ট করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার। বৃহস্পতিবার (৬ আগষ্ট) বেলা ১১ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলার খাজুর ইউনিয়নের জয়পুর গ্রামের মৃত মমেজ উদ্দীনের ছেলে মো. মোজাফ্ফর হোসেন। তিনি বলেন, তিনি গ্রামের একজন সাধারণ কৃষক। তারা দীর্ঘ প্রায় ২৫ বছর যাবত জয়পুর মৌজায় আর এস খতিয়ানের ১৩২৪ হাল দাগের ৩.৬৪ একর কাতে ১.৯৮ একর জমিতে চাষাবাদ করে ভোগদখল আসছেন। চলতি মৌসুমে উক্ত জমিতে রোপা আমন ধানের চারা রোপণ করার পর গত ১ আগষ্ট শনিবার বেলা ১১ টার দিকে দেবীপুর গ্রামের আব্দুলের ছেলে মো. আমিনুল (৩০), তার ভাই মো. শহিদুল (৪০), জয়পুর গ্রামের মৃত আঃ সোবহানের ছেলে মো. সাদেকুল ইসলাম (৪০), জয়পুর সরদারপাড়া গ্রামের মৃত হাকিমের ছেলে মো. মোজাহার (৪৫), মৃত সাদেক আলীর ছেলে আলতাব হোসেন (৩৪), শাহাজানের ছেলে মো. হারুন (৩২), জয়পুর টিয়াপাড়ার মোজাহারের ছেলে মোকাদ্দেস (৩০), আব্দুল কুদ্দুসের ছেলে মো. দেলুয়ার হোসেন (৪৫), মৃত মফিজ উদ্দীনের ছেলে ময়নুর (৪২), মৃত তবিজ উদ্দীনের ছেলে আনোয়ার (৫০), গুপিনাথপুর গ্রামের ইউসুবের ছেলে মো. চঞ্চল (৪০) ও তার ভাই মো. তোতা (৩৫), পত্নীতলা উপজেলার হরিরামপুর প্রফেসর পাড়ার মৃত তবিজ উদ্দীনের জামাই মো. মনিরুজ্জামান (৩৬) ও শাশইল গ্রামের আঃ রাজ্জাকের ছেলে স্বপন বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে উক্ত জমিতে রোপণকৃত রোপা আমন ধানের খেতের চারা উপড়িয়ে ও পাওয়ার টিলার দিয়ে হালচাষ করে সমস্ত ধানের চারা বিনষ্ট করে ক্ষতি সাধন করে সেখানে কয়েকটি আম গাছের চারা রোপণ করে। চলতি মৌসুমে ওই জমি থেকে যে পরিমাণ ধান ও খড় পাওয়ার সম্ভবনা ছিল তার আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ ৮০ হাজার টাকা হতো বলে তিনি দাবী করেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তার বড় ভাই আঃ সালাম, দুই বোন মোছা. রেহেনা ও মোছা. মোমেনা এবং আঃ সালামের ছেলে মো. আশরাফুল ইসলাম। সংবাদ প্রকাশঃ ০৭-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন