কুমিল্লা প্রেসক্লাবের তিন সাবেক সভাপতির স্মরণে স্মরণসভা মিলাদ ও দোয়া

সিটিভি নিউজ24।। হাবিবুর রহমান মুন্না সংবাদদাতা।। ================
কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক অধ্যাপক আবদুল ওহাব, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. আমিনুল হক এবং সাবেক সভাপতি রমিজ খানের স্মরণে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বাদ মাগরিব কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে কুমিল্লা প্রেসক্লাব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।
স্মরণসভায় প্রয়াত তিন সাংবাদিক নেতার কর্মময় জীবন, সাংবাদিকতায় তাঁদের অবদান এবং কুমিল্লার সাংবাদিক সমাজে তাঁদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, প্রয়াত অধ্যাপক আবদুল ওহাব, আলহাজ্ব মো. আমিনুল হক ও রমিজ খান তাঁদের কর্ম ও আদর্শের মাধ্যমে কুমিল্লার সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁদের স্মৃতি সাংবাদিক সমাজের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
স্মরণসভায় বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হাসান, প্রবীণ সাংবাদিক অশোক কুমার বড়ুয়া, দপ্তর সম্পাদক ওমর ফারুকী তাপস, মো. সহিদউল্লাহ, মোতাহার হোসেন মাহবুব, এম ফিরোজ মিয়া, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক
দিলীপ মজুমদার,নির্বাহী সদস্য আনোয়ার হোসাইন, সেলিম রেজা মুন্সী, গাজিউল হক সোহাগ,অর্থ সম্পাদক শাহ আলম শফি, মোবারক হোসেন, বাহার রায়হান, নির্বাহী সদস্য খালেদ সাইফুল্লাহ,সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন আকাইদ, মহিউদ্দিন মোল্লা, পাঠাগার সম্পাদক
জামাল উদ্দিন দামাল ও কামাল উদ্দিন,প্রচার ও প্রকাশনা সম্পাদক এনকে রিপন
সহ কুমিল্লার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
আলোচনা শেষে প্রয়াত তিন সাংবাদিকের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা নোমান বিন সিরাজী।
এ সময় কুমিল্লা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা প্রয়াত তিন সাংবাদিক নেতার বর্ণাঢ্য কর্মজীবন, পেশাগত সততা, নেতৃত্বগুণ এবং কুমিল্লা প্রেসক্লাবকে সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করতে তাঁদের অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁদের আদর্শ, নিষ্ঠা ও সাংবাদিকতার মূল্যবোধ নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে প্রয়াত তিন সাংবাদিকের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাওলানা নোমান বিন সিরাজী। সংবাদ প্রকাশঃ ০৭-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন