গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে মনোহরগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের গণমিছিল

সিটিভি নিউজ।। মোঃ ইমরান হোসেন সোহাগমনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা ঃ================গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবিতে কুমিল্লার মনোহরগঞ্জে এক গণমিছিল করেছে এগারো দলীয় ঐক্যজোট। ৫ আগষ্ট বুধবার বিকাল সাড়ে ৫টায় উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় সংলগ্ন বালুর মাঠ থেকে এ গণমিছিল শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারি ড. সৈয়দ এ.কে.এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে মনোহরগঞ্জ বাজারস্থ সিএনজি ষ্ট্যান্ড সংলগ্ন মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওঃ নুরুন্নবী, সেক্রেটারী মাওলানা ফয়েজুর রহমান, সহকারী সেক্রেটারি গাজী সাইফুল বারী তুহিন, আবদুল্লাহ আল নোমান, উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব নিলয় আহমেদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোহাম্মদ উল্ল্যাহ, জামায়াতে ইসলামী খিলা ইউনিয়ন আমির মাওলানা আব্দুর রহিম, নাথেরপেটুয়া ইউনিয়ন আমির আব্দুল গোফরান, উপজেলা যুব বিভাগ সভাপতি মুহা. মহিউদ্দিনসহ জোট নেতৃবৃন্দ। সংবাদ প্রকাশঃ ০৫-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন