গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল

সিটিভি নিউজ।। এন এ মুরাদ, মুরাদনগর। সংবাদদাতা জানান =============
জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণহত্যার বিচার এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে কুমিল্লার মুরাদনগরে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখা।

শনিবার (১ আগস্ট) বাদ আসর উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে মুরাদনগর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মার্কেটের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় মিছিলকারীরা গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

জামায়াতের যুব বিভাগের সভাপতি জালাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউছুফ সোহেল, উপজেলা জামায়াতের আমির আবু নছর মো. ইলইয়াছ, সেক্রেটারি মাওলানা আমির হোসেন, সহকারী সেক্রেটারি মাহবুব আলম মুন্সি, অর্থ সম্পাদক আবু বকর, কর্মপরিষদ সদস্য মাওলানা মনসুর মিয়া, ধামঘর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল আউয়াল, পাহাড়পুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা দোলোয়ারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ১২ ফেব্রুয়ারির দুটি নির্বাচনের মধ্যে একটির ফলাফলের ভিত্তিতে বিএনপি সরকার গঠন করেছে। তবে তাদের দাবি, সরকার এখনো গণভোটের গণরায় বাস্তবায়ন করেনি। গণভোটের রায় উপেক্ষা করা হলে বর্তমান সরকারের পরিণতিও পূর্ববর্তী সরকারের মতো হতে পারে বলে তারা মন্তব্য করেন।

এ কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাড়াও দলের বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সংবাদ প্রকাশঃ ০২-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন