কুমিল্লা: দেবীদ্বারে ইয়াবাসহ ২ ইয়াবা ব্যবসায়ী আটক

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি/ ==============
কুমিল্লার দেবীদ্বারে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে শনিবার (২৭ জুন) দুপুরে কোর্ট হাজতে চালান করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে গোপন সংবাদে উপজেলার ধামতী গ্রামের পশ্চিমপাড়া সাদত আলী মেম্বারের বাড়ির পাশের নজরুলের দোকানে সামনে ইয়াবা কাষ্টমারের কাছে ইয়াবা বিক্রয়কালে পুলিশ অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে আটক করলেও অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। এসময় ২ মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশি চালিয়ে ৩০ পিস ইয়াবা উদ্ধার করেন।
আটককৃত ব্যবসায়ীরা হলেন, ধামতী গ্রামের সাদত আলী মেম্বারের বাড়ির সফিকুল ইসলামের পুত্র মো. সবুজ(২২) ও খানমন্দের বাড়ির মো. সফিকুল ইসলামের পুত্র মো. ডালিম(৩২)।দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, আমরা প্রতিদিনই মাদক বিরোধী অভিযানে মাদক সেবী ও মাদক ব্যবসায়ী আটক করছি। এখন মাদক ব্যবসায়ীদের আটকে জোর দিচ্ছি। ব্যবসায়ী আটক হলে মাদকসেবক কমে যাবে। গত রাতে ২ মাদক কারবারিকে আটক করে আজ দুপুরে কোর্ট হাজতে চালান করেছি। পলাতক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছি।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে পুলিশের অভিযানে আটক ২ মাদক ব্যবসায়ী মো. সবুজ(২২) ও মো. ডালিম(৩২) এর সংগৃহীত ছবি। সংবাদ প্রকাশঃ ২৭-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=