বাজেট বরাদ্দের দাবীতে ঝিনাইদহে আইনজীবীদের মানববন্ধন

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিনিধি- ================
বিচার বিভাগ ও আইনজীবীদের উন্নয়ন ও কল্যান ফান্ডে বাজেট বরাদ্দের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২৩জুন) সকালে ঝিনাইদহ আদালত চত্বরে এ কর্মসূচির আয়োজন করে জেলা আইনজীবী সমিতি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সমিতির নেতৃবৃন্ধসহ আইনজীবীরা অংশ নেয়। সেসময় জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী একরামুল হক আলম, সাধারণ সম্পাদক শফিউল আলম, সাবেক সভাপতি ও পিপি অ্যাডভোকেট এস এম মশিয়ুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা বলেন, বর্তমানে আইনজীবীদের কল্যাণ খাতে যে বরাদ্দ তা একেবারেই অপ্রতুল। একজন আইনজীবী মারা গেলে বার কাউন্সিল থেকে মাত্র ১০ লাখ টাকা সহায়তা দেওয়া হলেও ৩০-৪০ বছর আইনসেবা প্রদানকারী আইনজীবীদের জীবদ্দশায় পর্যাপ্ত আর্থিক সুবিধা নেই। তাই আইনজীবীদের কল্যাণে বাজেট বরাদ্দ বৃদ্ধি ও জীবদ্দশায় অধিক আর্থিক সহায়তার দাবি জানান তারা। সংবাদ প্রকাশঃ ২৩-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন