বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলনই অধিকার প্রতিষ্ঠার প্রধান শক্তি — কবির আহমদ

সিটিভি নিউজ।। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ বলেন,
“ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলনই অধিকার প্রতিষ্ঠার প্রধান শক্তি”
তিনি গতকাল বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন (রেজি নং বি-২০৮২)-এর উদ্যোগে “স্থলবন্দর শ্রমিক দায়িত্বশীল সমাবেশ-২০২৬” প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরও বলেন,
দেশের বিভিন্ন প্রান্তের স্থলবন্দর থেকে আগত দায়িত্বশীলদের এই মিলনমেলা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করবে। প্রধান অতিথি বলেন, “বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। এটি একটি জাতীয় ট্রেড ইউনিয়ন, যা দেশের অন্যান্য স্থানীয় সংগঠনের তুলনায় বৃহত্তম ও অধিক কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম।”
তিনি ইউনিয়নের সদস্য সংখ্যা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, স্থানীয় পর্যায়ে ডি-ফরম সংগ্রহ ও সদস্যভুক্তির কার্যক্রম জোরদার করতে হবে। প্রতিটি স্থলবন্দরে একটি করে কার্যকর অফিস গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বড় অবকাঠামোর প্রয়োজন নেই। একটি সাইনবোর্ড ও ন্যূনতম ব্যবস্থাপনা দিয়েই সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব। তবে প্রতিটি স্থলবন্দরে ইউনিয়নের উপস্থিতি নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, জাতীয় ট্রেড ইউনিয়নের সদস্য হলে দেশের যেকোনো স্থলবন্দরে কাজ করার সুযোগ সৃষ্টি হয়। তিনি শ্রমিকদের কাছ থেকে অবৈধ চাঁদাবাজি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, “শ্রমিকের কষ্টার্জিত অর্থ অন্যায়ভাবে কেউ ভোগ করবে—এটি মেনে নেওয়া যায় না। শ্রমিকরা ঐক্যবদ্ধ হলে এসব অনিয়ম প্রতিরোধ করা সম্ভব।”
তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রমজীবী মানুষ এই সংগঠনের সদস্য হতে পারবেন। সংগঠনের শক্তি বৃদ্ধির মাধ্যমে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আন্দোলনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মুজিবুর রহমান ভুঁইয়া,
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল হাসেম বাদলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন
বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইদুর রহমান, বুড়িমারী স্থলবন্দর শাখার সভাপতি সোহরাব আলী, সোনামসজিদ স্থলবন্দর শাখার সভাপতি আলী হায়দার কুমিল্লা বিবিরবাজার স্থলবন্দর সভাপতি নুর হোসেন সহ বিভিন্ন স্থলবন্দরের নেতৃবৃন্দ।
সমাবেশে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, সদস্য বৃদ্ধি, শ্রমিক অধিকার সংরক্ষণ এবং দেশের বিভিন্ন স্থলবন্দরে ইউনিয়নের কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সংবাদ প্রকাশঃ ২১-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=