শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার মাধ্যমে ‘আদর্শ মানুষ’ হিসেবে গড়ে তুলতে হবে -মোল্লা গোলাম মহিউদ্দিন

মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপি নেতা ও শিক্ষানুরাগী মোল্লা গোলাম মহিউদ্দিন।
সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে ঃ===সংবাদদাতা জানান ===============
শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ ‘মোবাইল আসক্তি’ থেকে সন্তানদের দূরে রাখার বার্তা নিয়ে কুমিল্লার মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল এক ব্যতিক্রমী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে বেশ জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপি নেতা ও শিক্ষানুরাগী মোল্লা গোলাম মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, রামচন্দ্রপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজের সাবেক জিএস আব্দুস সাত্তার সরকার বাবু। গৌরীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে ও শিক্ষক তাজুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান রকিব উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান, রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের সভাপতি মজিবুর রহমান, বিএনপি নেতা এডভোকেট মহসিন মিয়া, রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছগীর আহমেদ, স্কুল কমিটির সাবেক সদস্য মাসুদ উল ভূঁইয়া ও লায়ন শামসুল হক সরকার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা উত্তর জেলা বিএনপি নেতা ও শিক্ষানুরাগী মোল্লা গোলাম মহিউদ্দিন বলেন, বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে একটি সুসমন্বিত ও নিবিড় সম্পর্ক গড়ে তোলার ওপর সবচেয়ে বেশি জোর দিতে হবে। বিদ্যালয়ের চার দেয়ালের ভেতরে শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে, ঠিক তেমনি চার দেয়ালের বাইরে বাড়ি ও সামাজিক পরিবেশে অভিভাবকদের নিবিড় তত্ত্বাবধান ছাড়া শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার পূর্ণ বিকাশ অসম্ভব। মূলত উভয়পক্ষের যৌথ প্রচেষ্টাই একটি প্রতিষ্ঠানের সফলতার চাবিকাঠি।
তিনি আরো বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ হারানোর অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে মোবাইল আসক্তি। সন্তানদের ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদের আরও কঠোর ও সচেতন হতে হবে। একই সাথে, জিপিএ-৫ পাওয়ার অন্ধ দৌড়ে শামিল না হয়ে শিক্ষার্থীরা যাতে দেশ ও মানবসেবায় আত্মনিয়োগ করতে পারে সেজন্য তাদের নৈতিক শিক্ষার মাধ্যমে ‘আদর্শ মানুষ’ হিসেবে গড়ে তোলার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। সংবাদ প্রকাশঃ ১৯-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=