ধামইরহাটে সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ মাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলে গ্রেফতার

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী :সংবাদদাতা জানান =================
নওগাঁর ধামইরহাটে সম্পত্তি লিখে না দেওয়াকে কেন্দ্র করে বৃদ্ধ মাকে নির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ধামইরহাট উপজেলার খড়মপুর গ্রামের চাঁদ সুলতানা (৬৫) তার দুই ছেলে আব্দুল মমিন (৪৫) ও আব্দুল মুকিমের (৩৫) বিরুদ্ধে নির্যাতনের শিকার হলে বিষয়টি পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নজরে এলে তিনি বয়স্ক ব্যক্তিদের প্রতি নির্যাতনের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী ধামইরহাট থানার ওসি ঘটনাটি তদন্তে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠান। শনিবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে অভিযোগের প্রাথমিক সত্যতা পায় বলে জানায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সম্পত্তি তাদের নামে লিখে না দেওয়ায় অভিযুক্ত দুই ছেলে তাদের মাকে বাড়ি থেকে বের করে দেয়। এছাড়া দীর্ঘদিন ধরে ওই বৃদ্ধার ওপর বিভিন্ন ধরনের মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল বলেও অভিযোগ পাওয়া যায়।
পুলিশ জানায়, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ না করলে ভুক্তভোগী বৃদ্ধার ওপর আরও নির্যাতনের আশঙ্কা থাকায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সংবাদ প্রকাশঃ ১৫-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=