ব্রাহ্মণপাড়ায় বিআরডিবির মহিলা উন্নয়ন কর্মসূচির সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মোঃ আবদুল আলীম খান সংবাদদাতা জানান =============
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পরিচালিত মহিলা উন্নয়ন কর্মসূচিভুক্ত সুফলভোগী সদস্যদের নিয়ে দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ব্রাহ্মণপাড়া বিআরডিবি প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিআরডিবি সদর দপ্তর ঢাকার পরিচালক (মহিলা উন্নয়ন) জনাব মো. মিজানুর রহমান।

প্রশিক্ষণের উদ্বোধন করেন বিআরডিবি কুমিল্লার উপ-পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি আর ডি বি সভাপতি মো. আক্তার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ব্রাহ্মণপাড়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শফিকুর রহমান।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন। তিনি আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, মৌসুমভিত্তিক শাকসবজি উৎপাদন এবং নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে কৃষির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বক্তারা তাদের বক্তব্যে সমবায় কার্যক্রম আরও জোরদার করা, সামাজিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নারীদের দক্ষতা বৃদ্ধি ও আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।

দিনব্যাপী এ প্রশিক্ষণে মহিলা উন্নয়ন কর্মসূচির ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন। সংবাদ প্রকাশঃ ০৪-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন