ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে ৮০ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ============
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৮০ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত এক ব্যক্তিকে আসামি করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ জুন ২০২৬) দুপুরে ব্রাহ্মণপাড়া থানার এসআই আল-আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি এলাকার লোহারপুলের পূর্ব পাশে রাস্তার ওপর থেকে ৮০ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, অভিযানের সময় উত্তর তেতাভূমি (আনন্দপুর) গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে মো. শরীফ (৪০) পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকগুলো ফেলে পালিয়ে যায়। পরে সেগুলো জব্দ করা হয়।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মদের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া পলাতক আসামি মো. শরীফকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সংবাদ প্রকাশঃ ০৪-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=