মনোহরগঞ্জ -লাকসাম সড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সিটিভি নিউজ।। আবদুর রহিম মনোহরগঞ্জ ( কুমিল্লা) প্রতিনিধি ================
কুমিল্লার মনোহরগঞ্জ- লাকসাম সড়কে দুর্ঘটনায় মীর হোসেন (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দুপুরে ১ টার সময় মনোহরগঞ্জ – লাকসাম সড়কের হাটিরপাড় পেট্রোল পাম্প সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।নিহত মীর হোসেন মৈশাতুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হাটিরপাড় গ্রামের বাসিন্দা ও মনোহরগঞ্জ বাজারের ব্যবসায়ী মো.আবদুল খালেক মিয়ার ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১ টায়ার সময় একটি মোটরসাইকেল যোগে বাড়ি থেকে মনোহরগঞ্জ বাজারে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে । এ সময় একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে সড়কের উপর গুরুতর আহত হন। আশঙ্কা জনকঅবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়।কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। এ ব্যাপারে মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে জায় ।
সংবাদ প্রকাশঃ ৩০-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন