মনোহরগঞ্জে জিয়াউর রহমানের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। আবদুর রহিম মনোহরগঞ্জ( কুমিল্লা) প্রতিনিধি ===================
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষে ৩০ মে শনিবার দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-০৯ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য মো,আবুল কালাম এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি মো,ইলিয়াছ পাটোয়ারী ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ সোলতান খোকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক শফিকু রহমান, উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক আবু ইউসুফ ভুইয়া,প্রফেসার আলী মুর্তজা ভূঁইয়া , সহ-সভাপতি আবুল বাশার কিরণ, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এস এম, মুনছুর, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু,উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক জি এম আহসান উল্যাহ সোহাগ, মৈশাতুয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি জহিরুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্যাহ জিকু,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক বাহারুল আলম বাবর,সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, যুবদল নেতা মনির হোসেন, হাসান পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মেহেদী। অনুষ্ঠান সমাপ্তিতে স্থানীয় দুস্থ ও অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মো,আবুল কলাম এমপি ও উপস্থিত নেতৃবৃন্দ । সংবাদ প্রকাশঃ ৩০-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=