চৌদ্দগ্রামে বিরোধী দলীয় উপনেতা ডা. তাহেরের আগমন উপলক্ষে জামায়াতের প্রস্তুতি সভা

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা সংবাদদাতা জানান ======= : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমপির কুমিল্লার চৌদ্দগ্রামে আগমন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে উপজেলা জামায়াতের অভ্যর্থনা বিভাগ।
মঙ্গলবার (২৬ মে) সকালে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান।
উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে ও পৌর ছাত্রশিবিরের সভাপতি হোসাইন আহমেদের সঞ্চালনায় চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের যুব বিভাগের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ৩১ মে রবিবার চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের গণসংবর্ধনা ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা জামায়াত। অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. তাহের ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি মু. জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি মুহাম্মদ শাহাবুদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান। সংবাদ প্রকাশঃ ২৬-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=