কুমিল্লা: দেবীদ্বারে পিতা হত্যাকারী ৯৯৯-এ ফোন দিয়ে আত্মসমর্পণ

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ ===================
দেবীদ্বারে মাদকাসক্ত পুত্রের লাঠিপেটায় পিতা নিহতের ঘটনায়, পিতাকে লাঠিপেটায় হত্যা হতে পারে বলে স্বীকারোক্তি দিয়ে পুলিশের জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯’-এ ফোন করে আত্মসমর্পণ করেছে ঘাতক রাসেল(৩০)।
শনিবার (১৬ মে) বিকেল ৬ টায় রাসেল জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯’-এ ফোন করে আত্মসমর্পণ করে জানায়, তার লাঠি পেটার আঘাতে পিতার মৃত্যু হতে পারে এমন বক্তব্য দিয়ে সে আত্মসমর্পণ করতে চায় মর্মে জানালে সংশ্লিস্টরা দেবীদ্বার থানা পুলিশকে অবহিত করলে, দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) অপু বড়ুয়া তার নিজ বাড়ি থেকে সন্ধ্যা সাড়ে ৬ টায় তাকে থানায় নিয়ে আসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান। তিনি জানান, ঘাতক তার স্বীকারোক্তিতে বলেছেন, তার লাঠি পেটার আঘাতে তার বাবার মৃত্যু হতে পারে মর্মে সে আত্মসমর্পণ করতে চায়।
ঘটনাটি ঘটে শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৭ টায় দেবীদ্বার পৌর এলাকার বড়আলমপুর কুশাগাজী বাড়িতে।
নিহত আব্দুল আলীম ওরফে ছেনুমিয়া (৭০) দেবীদ্বার পৌর এলাকার বড়আলমপুর গ্রামের কুশাগাজী বাড়ির মৃত: আকামত আলীর ছেলে।
নিহত ছেনু মিয়া (আব্দুল আলীম) দির্ঘদিন প্রবাস জীবন শেষে দেশে এসে একটি এক্টেল কোম্পানীর টাওয়ারের নৈশ প্রহরী হিসেবে চাকরি করতেন।
স্থানীয়রা জানান, মাদকের টাকার জন্য নিহতের বড় ছেলে রাসেল আহমেদ(৩০) প্রায়ই তার বাবাকে মার ধর করত। গত কিছুদিন পূর্বে রাসেল তার বাবার কাছ থেকে ২ লক্ষ টাকাও নিয়েছে। ছেনুমিয়ার ৪ ছেলের মধ্যে ছোট ছেলে সিয়াম(২৪) প্রবাসে আছে। ৪ ছেলে মধ্যে রাসেল(৩০)কে আলাদা করে দেয়া হয়। বাকী ৩ জন নাঈমুল হাসান(২৮) এবং নাহিদুল ইসলাম(২৬) এবং প্রবাসী সিয়াম(২৪) পিতা- মাতার সাথে থাকেন।
শনিবার (১৬ মে) সকালে নিহত ছেনুয় মিয়া বারেরা ফুলগাছ তলায় একটেল কোম্পানির একটি টাওয়ারের রাত্রিকালীন পাহারা শেষে বাড়ি ফেরার পথে ওনার নিজ হাতে লাগানো কিছু গাছ জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি কাটতে গেলে তিনি বাঁধা দেন। গাছ লাগানো গোমতী নদীর পাড় সংলগ্ন ওই জমির ৬ শতাংশ প্রায় ৩ বছর আগে বড়আলমপুর গ্রামের ফুল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলমের কাছে বিক্রি করেন। জাহাঙ্গীর আলম তার ক্রয়কৃত জমির সীমানা প্রাচীর নির্মানের সময় গাছগুলো কাটতে গেলে ছেনুমিয়া বাঁধা দিলে তার ছেলে রাসেলের নিকট বিচার দেন।
ওই ঘটনায় বাড়ি এসে রাসেল তার বাবার সাথে তর্কে লিপ্ত হয়, রাসেলকে না জানিয়ে জমি বিক্রয় এবং জমি বিক্রয়ের টাকার ভাগ তাকে কেন দেয়া হলনা, এ নিয়ে তর্কাতর্কীর এক পর্যায়ে লাঠি দিয়ে তার বাবাকে পিটিয়ে আহত করে। তার বাবা একটি দা নিয়ে রাসেলকে ধাওয়া করে, রাসেলের হাতে দা’র কুপ পড়ে। ক্ষুব্ধ রাসেল পুনঃরায় তার বাবাকে বেধরক পিটিয়ে মারাত্মক আহত করে। এক পর্যায়ে ঘরে রেখেই চিকিৎসা দেয়। বেলা দেড়টার সময় আশংকাজনক অবস্থায় দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে ঘাতক ছেলে রাসেল পলাতক রয়েছে। একাবাসীর মধ্যেও চরম ক্ষোভ বিরাজ করছে।
পুলিশ বেলা সাড়ে ৩টায় নিহতের লাশ ছোরতহাল রিপোর্ট তৈরীপূর্বক থানায় নিয়ে আসে।
দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) অপু বড়ুয়া
বলেন, গাছ কাটা নিয়ে পিতা- পুত্রের তর্কাতর্কীর এক পর্যায়ে মারামারি হয়। মারামারির পর হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করে। লাশ আনতে গেলে নিহতের ছেলেরা এবং তাদের পক্ষে কিছু লোকজন লাশ আটকে রাখার চেষ্টা করেছিল। তিনি জানান, আত্মসমর্পণকারী অভিযুক্ত দাবী করেছেন, গাছ কাটা এবং জমি বিক্রয়ের বিষয়ে তাকে জানানো হয়নি। জমি বিক্রির টাকাও তাকে দেয়া হয়নি। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তার বাবা দা দিয়ে হাতে কোপ দেয়, তাতে ক্ষুব্ধ হয়ে তার বাবাকে গাছের ডাল দিয়ে কয়েকটি আঘাত করে। তবে তার লাঠির আঘাতে মৃত্যুর বিষয়টি হতেও পারে আবার অসুস্থ্যতার কারনেও মৃত্যু হতে পারে। সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে পিতার খুণী রাসেল আহমেদ(৩০)’র পুলিশ থেকে সংগৃহীত ছবি। সংবাদ প্রকাশঃ ১৬-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=