বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাতিরঝিল জোনে দায়িত্বশীল সমাবেশ

শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন গড়ে তুলতে হবে — এডভোকেট আতিকুর রহমান
সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার সংবাদদাতা জানান=============
“শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন গড়ে তুলতে হবে”
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন
হাতিরঝিল জোনে দায়িত্বশীল সমাবেশ
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান এ কথা বলেন,
এডভোকেট আতিকুর রহমান আরও বলেন, শ্রমিকরাই দেশের উন্নয়ন ও উৎপাদনের মূল চালিকাশক্তি। সমাজের প্রতিটি খাতে শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি হলেও বাস্তবতায় তারাই সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। একজন পরিচ্ছন্ন কর্মী অসুস্থ হয়ে পড়লে যখন একটি এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কার কার্যক্রম বন্ধ হয়ে যায়, তখনই বোঝা যায় পরিচ্ছন্ন কর্মীদের গুরুত্ব ও মূল্য কতটা অপরিসীম।
তিনি বলেন, অসুস্থ শ্রমিকদের অনেক সময় হাসপাতালের বারান্দায় মানবেতর অবস্থায় চিকিৎসা নিতে হয়, যা অত্যন্ত দুঃখজনক। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হবে। শ্রমিক সংগঠন কেবল একটি সংগঠন নয়, এটি অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। শিক্ষার অধিকার, চিকিৎসার অধিকার, বাসস্থানের নিশ্চয়তা, জীবনমান উন্নয়ন এবং শ্রমিকের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আন্দোলন গড়ে তোলাই সংগঠনের মূল কাজ।
তিনি আরও বলেন, প্রকৃত নেতা হতে হলে শ্রমিকদের পাশে থাকতে হবে। নেতা কখনো কাগজে-কলমে তৈরি হয় না, নেতার স্বীকৃতি আসে মাঠের আন্দোলন ও সাধারণ শ্রমিকদের ভালোবাসা থেকে। সাধারণ শ্রমিকরা যাকে তাদের প্রতিনিধি ও ভরসার জায়গা হিসেবে গ্রহণ করেন, প্রকৃত অর্থে সেই-ই একজন শ্রমিক নেতা।
ঢাকা, ১১ মে মোঙ্গল বার রাজধানীর হাতিরঝিল জোনে সাংগঠনিক ও বাইতুলমাল পক্ষ উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টায় স্থানীয় একটি হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়।
হাতিরঝিল জোন পরিচালক ডাঃ সুলতান মাহমুদের সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগরী উত্তরের সভাপতি
জনাব মোঃ মহিববুল্লাহ,
প্রধান অতিথির ওয়ার্ড ও ইউনিটভিত্তিক দায়িত্বশীলদের খোঁজখবর নেন এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।
জোন সহকারী পরিচালক কামাল উদ্দিন রায়হানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন
মহানগরীর কার্যকরী কমিটির সদস্য জনাব মনজুরুল আলম, খন্দকার শফিকুল আলম, আব্দুল ওয়াদুদ সরকার প্রমুখ। সংবাদ প্রকাশঃ ১২-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=