প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে অষ্টগ্রাম বিদ্যালয় জেলা পর্যায়ের দ্বিতীয় রাউন্ডের যোগ্যতা অর্জন

সিটিভি নিউজ।। মজিবুর রহমান মোল্লা নাঙ্গলকোট উপজেলা রিপোর্টার ================
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক – বালিকা) জেলা পর্যায়ের খেলা জেলার হাউজিং স্টেটেট খেলার মাঠে মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। কুমিল্লা জেলা প্রশসান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত খেলাটি আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন কুমিল্লার জেলা প্রশাসক মুঃ রেজা হাসান। এসময় জেলা প্রশাসন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিভাগের কর্মকর্তাগণ, শিক্ষক, সাংবাদিক সহ করার পর জেলা পর্যায়ে প্রথম রাউন্ডে বিভিন্ন উপজেলা থেকে আগত বালক- বালিকাদের খেলা অনুষ্ঠিত হয়।
এদিকে প্রথম রাউন্ডে নাঙ্গলকোট উপজেলার অষ্টগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বুড়িচং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঝে বালক দলে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অষ্টগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় বুড়িচং সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে জেলা পর্যায়ে দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করেছেন। এসময় নাঙ্গলকোটের পক্ষ থেকে উপস্থিত থেকে খেলা উপভোগ ও শিশু খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রশিদ ভূঁইয়া, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, ইউনিয়ন পরিষদ সদস্য মাওলানা সাকার হোসাইন, অষ্টগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি উল্লাহ, মাস্টার মিজানুর রহমান, মাস্টার আবুল খায়ের মিলন, সমাজ সেবক এয়াছিন মিয়া, জোবায়ের হোসেন রুবেল, মো. রতন মিয়াসহ আরো অনেকে। আজ বুধবার সকালে একই স্থানে দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। সংবাদ প্রকাশঃ ১২-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=