আইআইইউএম অ্যাল্যামনাই বাংলাদেশ চ্যাপ্টারের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার: সংবাদদাতা জানান ==============ড. মোহাম্মদ আব্দুল আজিজ সভাপতি এবং ড. এম. তুহিন মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত আইআইইউএম অ্যাল্যামনাই বাংলাদেশ চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান ৯ মে, শনিবার, ঢাকার রাওয়া কনভেনশন স্কাই রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

প্রফেসর ড. কাজী শাহাদাত কবিরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাং লাদেশ সরকারের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ. ন. ম. এহসানুল হক মিলন বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহা, শুহাদা ওসমান, বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ, জাতীয় সংসদের সংসদ সদস্য শামীম কায়সার লিঙ্কন এবং ড. আতিকুর রহমান মুজাহিদ এমপি।

উক্ত সভায় উপস্থিত সকলের ঐক্যমত্যের ভিত্তিতে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ড. মুহাম্মদ আবদুল আজিজ-

কে সভাপতি এবং ড. এম. তুহিন মিয়া-কে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী
কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রফেসর ড. সেলিম আহমেদ, ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন ও ড. আফরোজা বুলবুল। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ড. একরাম উদ্দিন ও খালিদ হেলাল। এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে গোলাম মর্তুজা এবং সমাজকল্যাণ সম্পাদক হিসেবে খোরশেদ আলী মন্ডল দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে রয়েছেন সৈয়দুল হক সাদী (মিডিয়া ও যোগাযোগ), আব্দুল কাদের জিলানি (

একাডেমিক ও গবেষণা), আসিফ জামিল শাহাদ (ক্যারিয়ার ও নিয়োগ) এবং ফরহাদ আহমেদ (দপ্তর সম্পাদক)।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন প্রফেসর ড. তাজিন আজিজ চৌধুরী ড. জাকির হোসেন সেলিম ড. মহিবুল্লাহ, ড. ইব্রাহিম খলিল ড. মোঃ সাইফুল ইসলাম এবং হাবিবুল্লাহ হাবিবুল্লাহ হাদী।
একই সাথে ড.আ.ন.ম. এহসানুল হক মিলন এমপি সহ সাত সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
এতে রয়েছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, প্রফেসর আতাউল হক প্রামানিক, প্রফেসর ড. আবুল হাসান মোঃ সাদেক, প্রফেসর ড. আবু বকর রফিক, প্রফেসর ড, এবিএম মাহবুবুল ইসলাম এবং প্রফেসর ড, কাজী শাহাদাত কবির।
প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ সোলায়মান মিয়া এবং নির্বাচন কমিশনার প্রফেসর ডঃ কাজী শাহাদাত কবির ও প্রফেসর ডঃ মোঃ আব্দুল জলিল এই নতুন কমিটিকে অনুমোদন প্রদান করেন এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। সংবাদ প্রকাশঃ ১১-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন