‘মানবতাবাদী জ্ঞানসাধক দ্বিজদাস দত্ত’ শীর্ষক সেমিনারে বক্তারা  খদ্দর ব্যবহার ও প্রচার এবং হিন্দু-মুসলমানের সম্প্রীতি সুদৃঢ় করা প্রয়োজন 

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিবেদক।। বুদ্ধির মুক্তি আন্দোলনের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে বিনয় সাহিত্য সংসদের আয়োজনে তৃতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘মানবতাবাদী জ্ঞানসাধক দ্বিজদাস দত্ত’ শীর্ষক এ সেমিনার বৃহস্পতিবার  কুমিল্লা জিলা স্কুলের কর্মশালায় অনুষ্ঠিত হয়।

সেমিনারে বক্তারা বলেছেন, দেশকে এগিয়ে নিতে খদ্দর ব্যবহার ও প্রচার এবং হিন্দু-মুসলমানের সম্প্রীতি সুদৃঢ় করা প্রয়োজন। হিন্দু-মুসলমানের ঐক্য-সাধন দ্বিজদাস দত্তের শেষ জীবনের ব্রত ছিল। মহাত্মা গান্ধী যখন অহিংস অসহযোগ আন্দোলন আরম্ভ করেন তখন তিনি ব্রতরূপে সেই আন্দোলনে যোগ দেন। ১৯৩১ খ্রিস্টাব্দে তিনি কুমিল্লায় ‘সর্ব্বধর্ম সমন্বয় আশ্রম প্রতিষ্ঠা করেন।তিনি মুসলমানদের ভিতর নববিধানের কাজ করার জন্য তাঁদের সঙ্গে যোগ দেন এবং মসজিদে একসঙ্গে নামাজ পড়েন। তিনি যখন ৭৩ বৎসরের বৃদ্ধ তখন তিনি আরবি ভাষা শিক্ষা করেন এবং পবিত্র কুরআন অধ্যয়ন ও গবেষণা করেন। এরই ফলস্বরূপ তিনি ১৯২৭ সালে ‘ইসলাম’ গ্রন্থটি রচনা করেন। আজীবন স্বাধীনচেতা ও স্বদেশবৎসল ছিলেন জ্ঞানসাধক দ্বিজদাস দত্ত। বক্তারা তাঁর রেখে যাওয়া আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার আহবান জানান। 

জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। 

বিনয় সাহিত্য সংসদ থেকে প্রকাশিত গ্রন্থসমূহ উপহার হিসেবে প্রদানের মাধ্যমে অতিথিদের বরণ করে নেয়া হয়। অতিথিদের বই উপহার হিসেবে প্রদান করেন বিনয় সাহিত্য সংসদের অর্থ সম্পাদক কবি জলিল সরকার, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল মমিন, সদস্য অধ্যাপক রাহুল তারণ পিন্টু ও নাসরিন আক্তার।

সেমিনারে সভাপতিত্ব করেন বিনয় সাহিত্য সংসদের সভাপতি প্রফেসর ড. মো. নিজামুল করিম। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল হাফিজ ও নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার। 

তথ্যসমৃদ্ধ মূল প্রবন্ধ পাঠ করেন লেখক ও গবেষক, টিচার্স ট্রেনিং কলেজ,ঢাকা এর প্রফেসর অব এডুকেশন ড. শেখ শাহবাজ রিয়াদ। 

প্রবন্ধের উপর প্রাণবন্ত ও গঠনমূলক আলোচনা করেন প্রাবন্ধিক ও ছোটগল্পকার হিমাদ্রিশেখর সরকার।

অভিব্যক্তি প্রকাশ করেন লেখক ও গবেষক এডভোকেট গোলাম ফারুক। 

স্বাগত বক্তব্য রাখেন বিনয় সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মাহবুব। 

সেমিনার সঞ্চালনার দায়িত্ব পালন করেন কুমিল্লা জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক (দিবা) মো. খায়রুল আনাম ও বিনয় সাহিত্য সংসদের নির্বাহী সদস্য কামরুন্নাহার জেসমিন। সংবাদ প্রকাশঃ ০৮-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন