স্বপ্নকথা উন্নয়ন সংস্থার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান

সিটিভি নিউজ।। স্বপ্নকথা মহিলা উন্নয়ন সংস্থার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ১লা মে ২০২৬ বিকেল ৩ ঘটিকায়, কুমিল্লা শিল্পকলা মিলনায়তন হলে।
কুমিল্লা মহানগরীর ২৭টি ওয়ার্ডের ১২’শ নারীনেত্রীর উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি মাননীয় মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াসিনের অনাকাঙ্ক্ষিত অসুস্থতা জনিত কারণে প্রধান অতিথির আসন অলংকৃত করেন, অনুষ্ঠানের প্রধান আলোচক কুমিল্লা সিটি কর্পোরেশন প্রশাসক, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিবেক প্রতিষ্ঠাতা- ইউসুফ মোল্লা টিপু।

অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি আসন অলংকৃত করেন,
কুমিল্লা মডার্ন হাই স্কুলের নবাগত সভাপতি ও কুমিল্লা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক-মাহবুব আলম চৌধুরী, কুমিল্লা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক- শওকত আলী বকুল, কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক- মামুনুর রশিদ মজুমদার, কুমিল্লা টাউনহল মাঠ কমিটির সাধারণ সম্পাদক ও কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল কবীর, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক- আনোয়ারুল হক, কুমিল্লা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক- রোমান হাসান, কুমিল্লা মহানগর কৃষকদলের সভাপতি শাহিনূর হোসাইন শাহীন।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন স্বপ্নকথা মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি সাথী ইসলাম সাজু। সঞ্চালনায় ও অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্বপ্নকথা মহিলা উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ‘অগ্নিকন্যা’ রোকসানা সুখী।

অনুষ্ঠানে নারী নেতৃত্বে ২৭টি ওয়ার্ডে ১ম স্থান ও ২য় স্থান অর্জন করেন সম্মাননা স্মারক গ্রহণ করেন ৪০জন নারীনেত্রী। নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে স্বপ্নকথার ২য় প্রতিষ্ঠাবার্ষিকীতে দুটি নারীনেত্রীকে সেলাই মেশিন প্রদান করা হয় ।
অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। সংবাদ প্রকাশঃ ০২-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন