জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে হাজী মুকবুল হোসেনকে দেখতে চায় এলাকাবাসি

সিটিভি নিউজ।। হালিম সৈকত, কুমিল্লা।। সংবাদদাতা জানান ===============
জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই কুমিল্লা জেলায় শুরু হয়েছে উপজেলা নির্বাচন ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে যোগ্য প্রার্থী বাছাই নিয়ে নানা আলোচনা সমালোচনা। জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে অনেক জন প্রার্থীর নাম থাকলেও এর মধ্যে একজনের নাম শোনা যাচ্ছে বেশ জোরেশোরে। তিনি হলেন তিতাস উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মুকবুল হোসেন। রাজনৈতিক অঙ্গণে পরিচ্ছন্ন মানের সক্রিয় নেতা হাজী মুকবুল হোসেন। তিনি সুদীর্ঘ দিন যাবত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে সরাসরি জড়িত, পেশায় একজন ব্যাংকার,পরোপকারী ও নিরহংকারী সজ্জন মানুষ ।
চেয়ারম্যান পদে একজন যোগ্য দলীয় প্রার্থী হিসেবে জগতপুর ইউনিয়নের সর্বত্র আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছেন তিনি। জগতপুরে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধী প্রার্থীর একাধিক নাম শোনা গেলেও এর মধ্যে হাজী মুকবুল হোসেন এর নাম আলোচনায় আসছে বারবার। চেয়ারম্যান পদে দলীয় সমর্থনের ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া না গেলেও তিনি আশাবাদী।
ইউনিয়নের সর্বত্র তিনি চষে বেড়াচ্ছেন এবং বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে অগ্রণী ভূমিকা পালন করাতে অধ্যক্ষ সেলিম ভূইয়া এমপি’র আস্থা অর্জন করেছেন।
তিনি বলেন “যেহেতু ইউনিয়ন বাসী আমাকে পছন্দ করেন এবং আমার নেতা অধ্যক্ষ সেলিম ভূইয়া এমপি মহোদয় যদি মনে করেন আমাকে সমর্থন দিবেন নিশ্চয়ই আমি নির্বাচন করবো ইনশাআল্লাহ। তবে আমার নেতা যদি মনে করেন জগতপুর ইউনিয়নে আমার চেয়ে যোগ্য এবং সৎ লোক অন্য কেউ আছে এবং তাকে সমর্থন দিবেন তবে তাই হবে।”
তিনি আরও বলেন, জগতপুর ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ ও মাদকমূক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতি নিয়ে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হবেন। চেয়ারম্যান হবার সুযোগ পেলে ইউনিয়ন বাসির উন্নয়ন, সাধারণ মানুষের জন কল্যাণে কাজ করাসহ স্থানীয়দের ভাগ্যোন্নয়নে কাজ করার কথা জানান হাজী মুকবুল হোসেন। সংবাদ প্রকাশঃ ২২-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=