কুমিল্লা: দেবীদ্বারে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি//===========
এসএসসি পরীক্ষার প্রথম দিনেই প্রশ্নপত্র বিভ্রাটের ঘটনা ঘটেছে কুমিল্লার দেবীদ্বার উপজেলার মোহনপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে। নির্ধারিত সময়ের ২০ মিনিট পর ভুল প্রশ্নপত্র পরিবর্তন করা হলে পরীক্ষার্থীদের মধ্যে চরম বিভ্রান্তি সৃষ্টি হয় এবং এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা।
এবিষয়ে জানতে চাইলে কেন্দ্র সচিব ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করারও অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা ২০২৬ শুরু হয়। পরীক্ষার শুরুতেই ২০২৫ সালের ৮ জন অনিয়মিত পরীক্ষার্থীকে ২০২৬ সালের নিয়মিত শিক্ষার্থীদের নৈর্বিত্বিক প্রশ্নপত্র সরবরাহ করা হয়। প্রায় ২০ মিনিট পর বিষয়টি ধরা পড়লে শিক্ষাবোর্ড ও ইউএনও’র দায়িত্বরত প্রতিনিধিরা প্রশ্নপত্র পরিবর্তন করে দেওয়ার ব্যবস্থা করেন।
পরবর্তীতে নির্ধারিত সময় শেষে ভুল প্রশ্নে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের সময় বাড়িয়ে দেওয়া হয়নি। তবে এমন গুরুত্বপূর্ণ পরীক্ষায় এই ধরনের অব্যবস্থাপনায় হতবাক হয়ে পড়েন শিক্ষার্থীরা। ভুল প্রশ্নে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা বিদ্যালয়ের ১৯ নং কক্ষে পরীক্ষায় অংশগ্রহণ করে। তারা নবিয়াবাদ, তুলাগাও, এলাহাবাদ, রাধানগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
অভিভাবকরা অভিযোগ করে বলেন, জীবনের গুরুত্বপূর্ণ একটি পরীক্ষার প্রথম দিনেই এমন গাফিলতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে শিক্ষার্থীদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে এবং সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।
এবিষয়ে মোবাইলে ফোনে জানতে চাইলে কেন্দ্র সচিব ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সাংবাদিকদের সাথে ঘটনাটি অস্বীকার করেন এবং অসৌজন্যমূলক আচরণ করেন।
কেন্দ্রে দায়িত্বে থাকা ট্যাগ অফিসার মোঃ আনিসুর রহমান বলেন, ২০২৫ সালের ৮ জন অনিয়মিত পরীক্ষার্থীকে ভুলবশত ২০২৬ সালের নিয়মিত শিক্ষার্থীদের নৈবিত্তিক প্রশ্নপত্র সরবরাহের বিষয়টি নজরে আসলে তা ৫-৭ মিনিটের মধ্যে পরিবর্তন করে দেওয়া হয়।
এবিষয়ে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বিকাল ৫ টায় সাংবাদিকদের বলেন, ভুল প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে তা আমার জানা নাই। বিষয়টি খুঁজ নিয়ে জানাব।
উল্লেখ্য চলতি বছরে ৫৩ টি উচ্চ বিদ্যালয়, ১১ টি মাদ্রাসা এবং ৩ বিদ্যালয়ের ভোকেশনালের ৪ হাজার ৮৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন। এতে স্কুল শিক্ষার্থী ৩ হাজার ৪৮৮ শিক্ষার্থীর মধ্যে ৩৭ জন অনুপস্থিত, ভোকেশনালের ২৭৪ জনের মধ্যে অনুপস্থিত ২ জন ও মাদ্রাসার ১ হাজার ১১৭ জনের মধ্যে ৪২ জনসহ মোট ৮১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর।
ছবির ক্যাপশনঃ মোহনপুর উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের ছবি, মূল ফটকের ছবির সাথে সংযুক্ত অভিযুক্ত কেন্দ্র সচিব শফিকুল ইসলামের ছবি, এসএসসি পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। সংবাদ প্রকাশঃ ২১-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=