বুড়িচংয়ে অবৈধভাবে জ্বালানি মজুদ ও অতিরিক্ত মূল্যে তেল বিক্রয়ের অভিযোগ তেল জব্দ ও জরিমানা আদায়

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন সংবাদদাতা জানান ======== কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নস্থ কংশনগর বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্টট মোঃ তানভীর হোসেন গত রোববার রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালায়। এসময় মা ও শিশু হাসপাতালের বিপরীতে হাজী লতিফ স্টোরে অবৈধ জ্বালানি তেল অকটেন বিক্রয়ের দায়ে জেলা এনএসআই কুমিল্লা কার্যালয়ের তথ্যের ভিত্তিতে আটক করে।
জানাগেছে রোববার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট জেলা এন এস আই বিভিন্ন গোপন সংবাদের ভিত্তিতে
বুড়িচং উপজেলাধীন ভারেল্লা উত্তর ইউনিয়নস্থ কংশনগর বাজার এলাকায় অবস্থিত মা ও শিশু হাসপাতালের বিপরীতে হাজী লতিফ স্টোরে অবৈধ জ্বালানি তেল অকটেন বিক্রয়ের দায়ে জেলা এনএসআই কুমিল্লা কার্যালয়ের তথ্যের ভিত্তিতে তা জব্দ করা হয়।
এ সময় অবৈধভাবে জ্বালানি মজুদ ও অতিরিক্ত মূল্যে তেল বিক্রয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় হাজী লতিফ স্টোর এর স্বত্ত্বাধিকারী আমির হোসেনকে পেট্রোলিয়াম বিধিমালা ২০১৮ এর বিধি ১২০, পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০ ধারায় ২০০০/- (দুই হাজার টাকা) জরিমানা ও তৎক্ষনাৎ আদায় করা হয় এবং অবৈধ ১৫ লি. তেল জব্দ করা হয়।
দোকানের স্বত্ত্বাধিকারী- আমির হোসেন (৪০), পিতা- আব্দুল লতিফ, গ্রাম- কংশনগর ঈদগাহ বাড়ি, বুড়িচং, কুমিল্লা। সংবাদ প্রকাশঃ ২১-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=